চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্প-জামাতাও হিলারির মতোই ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে বিতর্কে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ন ২৫, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-জ্যারেড কুশনার-ই-মেইল-হিলারি ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা হিসেবে দায়িত্বরত তার জামাতা জ্যারেড কুশনার হোয়াইট হাউজের দাপ্তরিক কাজের জন্য ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছেন।

রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন কুশনারেরই আইনজীবী অ্যাব লওয়েল।

লওয়েলের বরাত দিয়ে প্রথম এ বিষয়ে গণমাধ্যমে তথ্যটি প্রকাশ করে পলিটিকো। সেখানে জানানো হয়, কুশনার বিভিন্ন ইভেন্ট উপলক্ষে গণমাধ্যমে কাভারেজ এবং পরিকল্পনাসহ নানা প্রসঙ্গে হোয়াইট হাউজের অন্যান্য বেশ ক’জন কর্মকর্তার সঙ্গে অসংখ্য ই-মেইল চালাচালি করেছেন।

‘কুশনার হোয়াইট হাউজ সংক্রান্ত কর্মকাণ্ডের জন্য তার হোয়াইট হাউজ ই-মেইল অ্যাড্রেসই ব্যবহার করেন,’ বিবৃতিতে বলেন লওয়েল, ‘তবে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত শ’খানেকের কিছু কম মেইল কুশনার তার হোয়াইট হাউজের সহকর্মীদের কাছে হয় নিজে পাঠিয়েছেন, অথবা তাদের পাঠানো ই-মেইলের জবাব দিয়েছেন।’

‘এগুলো ছিল সাধারণত ফরোয়ার্ড করা সংবাদ বা রাজনৈতিক মতামত প্রতিবেদন এবং বেশিরভাগ ক্ষেত্রেই ছিল হোয়াইট হাউজ ই-মেইল অ্যাড্রেসের বদলে তার ব্যক্তিগত ই-মেইলে পাঠানো মেইলের জবাব মাত্র,’ বলেন প্রেসিডেন্টের সিনিয়র উপদেষ্টার আইনজীবী।

তবে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্টের মাধ্যমে হোয়াইট হাউজ বা যুক্তরাষ্ট্রের গোপন কোনো তথ্য কুশনার আদান-প্রদান করেছেন, এমন কোনো ইঙ্গিত ই-মেইলগুলোতে পাওয়া যায়নি বলে জানান লওয়েল।ডোনাল্ড ট্রাম্প-জ্যারেড কুশনার-ই-মেইল-হিলারি ক্লিনটন

Reneta

প্রেসিডেন্ট নির্বাচনের আগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ডোনাল্ড ট্রাম্প প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন বলে বারবার তীব্র সমালোচনা করেছেন।

নির্বাচনের আগে, এমনকি প্রেসিডেন্ট হওয়ার পরও ভক্তদেরকে ট্রাম্প উৎসাহিত করতেন ব্যক্তিগত ই-মেইলে অফিশিয়াল কাজ করার দায়ে হিলারির বিরুদ্ধে ‘তাকে জেলে ভরো’ স্লোগান দেয়ার জন্য। হিলারি রাষ্ট্রীয় গোপন তথ্য ব্যক্তিগত ই-মেইলের মাধ্যমে চালাচালি করে থাকতে পারেন – এমন আশঙ্কা থেকে তাকে শাস্তি হিসেবে কারাগারে পাঠানোর প্রতিজ্ঞাও করেছিলেন ট্রাম্প।

অথচ নিজে প্রেসিডেন্ট হওয়ার এক বছর না হতেই তার জামাতা কুশনার একই বিতর্কের মুখে পড়লেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জ্যারেড কুশনারডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT