চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় বিতর্ক: প্রেসিডেন্ট হলে হিলারিকে জেলে পাঠাবেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ১০, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের জেলে যাওয়া উচিৎ বলে দাবি করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্সিয়াল বিতর্কের দ্বিতীয় দিনে এ কথা বললেন তিনি।

বিতর্কের শুরুতেই ট্রাম্প হুমকি দিয়েছিলেন হিলারির বিরুদ্ধে যত অভিযোগ আর গুজব আছে সব প্রকাশ্যে এনে হিলারিকে একেবারে ধুয়ে ফেলবেন তিনি। নিজের কথা অনেকটাই রেখেছেন বিতর্কিত এই রিপাবলিকান প্রার্থী। আর তার আক্রমণের প্রধান হাতিয়ারই ছিল হিলারি ক্লিনটনের জীবনসঙ্গী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের অতীত।

ব্যক্তিগত জীবন নিয়ে কাঁদা ছোঁড়া
ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, স্বামীর সঙ্গে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িত নারীদের ওপর হিলারি নিজের স্বার্থরক্ষায় আক্রমণ চালিয়েছেন এবং তাদের মিথ্যেবাদী প্রমাণ করার জন্য সবকিছু করেছেন। একই সঙ্গে ই-মেইল কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট হলে হিলারিকে জেলে পাঠাবেন।

মিসৌরির সেন্ট লুইসে ওয়াশিংটন ইউনিভার্সিটিতে সিএনএন এর অ্যানডারসন কুপার এবং এবিসি নিউজের মার্থা রাডাজের সঞ্চালনায় ওই প্রেসিডেন্সিয়াল বিতর্কে উঠে এসেছে রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং স্বাস্থ্য বীমা ইস্যু। তবে ঘুরেফিরে ব্যক্তিগত আক্রমণই ছিল মূখ্য।

শুধু তাই নয়, সেইন্ট লুইসে ওই বিতর্কের কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প সেসব নারীদের সদস্য করে একটি প্যানেল গঠন করে আলোচনায় অংশ নেন যারা বিভিন্ন সময়ে বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন।

বিতর্কের শুরুতে ২০০৫ সালে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্যের ভিডিও ফাঁসের ঘটনায় ক্ষমা চান ডোনাল্ড ট্রাম্প। তবে এটাও বলেন, বিল ক্লিনটনের কুকর্মের কাছে তিনি কিছুই না। ট্রাম্পের ভাষায়, ‘বিল ক্লিনটন আমার চেয়ে অনেক বেশি খারাপ। আমার তো শুধু খারাপ কথা, তার ছিল খারাপ কাজ।’

Reneta

ট্রাম্পের সাক্ষাৎকার নিয়ে হিলারির ব্যক্তিগত হামলা
হিলারি ক্লিনটন প্রথমেই বলেছিলেন, তিনি এসব কাঁদা ছোঁড়াছুড়িতে নামবেন না। কিন্তু নিজের কথায় ঠিক থাকতে না পেরে একসময় তিনিও ট্রাম্পের বিতর্কিত ভিডিও ও অডিও সাক্ষাৎকার নিয়ে আলোচনা শুরু করেন।

হিলারি বলেন, এসব সাক্ষাৎকারই বলে দেয় ট্রাম্প আসলে কেমন মানুষ। হিলারি বলেন, নারীদের নিয়ে এসব অপমানজনক মন্তব্যই প্রমাণ করে ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন।

তবে ই-মেইল কেলেঙ্কারি প্রসঙ্গে আবারও দুঃখ প্রকাশ করেন হিলারি।

অন্যান্য ইস্যু

নব্বই মিনিটের বিতর্কে রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক এবং স্বাস্থ্য বীমা ইস্যুর পাশাপাশি রাশিয়া-সিরিয়া এবং ইরাক যুদ্ধের কথাও উঠে আসে।

পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বিভিন্ন বিষয়ে হিলারির সিদ্ধান্তের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প।

আবারও সিরিয়া-ইরাক এবং লিবিয়ায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে হিলারিকেই ট্রাম্প দায়ী করেন। তবে প্রেসিডেন্ট নির্বাচিত হলে আইএস নেতা আবু বকর আল বাগদাদিই হবে হিলারির মূল লক্ষ্য বলে ট্রাম্পের জবাবে জানান হিলারি। আর জঙ্গিবাদ দমনে দু’জনই নিজেদের অবস্থান তুলে ধরেন। যুক্তরাষ্ট্রে মুসলিম শরণার্থী নিয়েও বিতর্কে জড়িয়ে পড়েন দু’জনে।

অবশেষে একটু প্রশংসা
বিতর্ক অনুষ্ঠানের শুরুতে দর্শকদের করতালিতে মঞ্চে আসলেও যথারীতি একে অপরের সঙ্গে হাত মেলাননি দুই প্রতিদ্বন্দ্বী। পুরো বিতর্ক জুড়ে ছিল কথা দিয়ে একে অপরকে ছিন্নভিন্ন করার তীব্র চেষ্টা। পর্যবেক্ষকদের অনেকে এমনটাও বলেছেন, এবারের বিতর্কটি ছিল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সবচেয়ে ভয়াবহ ও তিক্ত বিতর্ক।

তবে এর মাঝেও অবশেষে একে অপরের সম্পর্কে খানিকটা ভালো কথা বললেন দুই প্রতিদ্বন্দ্বী। ডোনাল্ড ট্রাম্প হিলারি ক্লিনটন সম্পর্কে বলেন, ‘তিনি হার মেনে নেন না, তিনি হাল ছাড়েন না, তিনি একজন যোদ্ধা। তিনি যেসব বিষয় নিয়ে লড়াই করছেন তার বেশিরভাগেরই বিরোধী আমি। কিন্তু তিনি সত্যিই শক্ত হাতে লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তিনি হাল ছাড়ছেন না। এটাকে আমি অনেক ভালো একটা গুণ বলে মনে করি।’

অন্যদিকে হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন একটু ঘুরিয়ে, ‘আমি তার (ট্রাম্পের) সন্তানদের সম্মান করি। তারা খুবই যোগ্য এবং বাবার প্রতি নিবেদিত একেকজন মানুষ। আর সেখান থেকেই বোঝা যায় ট্রাম্প ব্যক্তি হিসেবে কেমন। ট্রাম্পের অন্য কোনো কথা বা কাজের সঙ্গে একমত না হলেও এ বিষয়টির সঙ্গে আমি একমত।’

অবশেষে শুরুতে হাত না মেলালেও দ্বিতীয় দিনের বিতর্ক শেষে একে অপরের সঙ্গে হাত মিলিয়েই অনুষ্ঠান শেষ করেন দুই প্রার্থী। বাংলাদেশ সময় আগামী ২০ অক্টোবর সকালে এবারের নির্বাচনের তৃতীয় এবং শেষ প্রেসিডেন্সিয়াল বিতর্কটি অনুষ্ঠিত হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

এমিলিয়ানো মার্টিনেজের ভাঙ্গা আঙুল আর্জেন্টিনার জন্য কতটা শঙ্কার?

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের ঘটনার পর ১৪ দফা পদক্ষেপ

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৭ পদাতিক ডিভিশন

মে ২১, ২০২৬

মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাব পর্যালোচনা

মে ২১, ২০২৬
সিনেমার একটি দৃশ্যে

ঈদে চ্যানেল আইয়ে ‘বাড়ির নাম শাহানা’র টিভি প্রিমিয়ার

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT