আন্তর্জাতিক

ইয়েমেনে হাউদি হামলায় সৌদি জোটের অর্ধশত সেনা নিহত

ইয়েমেনে হাউদি হামলায় সৌদি জোটের অর্ধশত সেনা নিহত

ইয়েমেনের মারিব প্রদেশে হাউদিদের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের ৪৫ সেনা নিহত হয়েছে। রাজধানী সানার ১শ’ ২০ কিলোমিটার দূরের সমরাস্ত্র গুদামে হাউদি বিদ্রোহীরা রাশিয়ায় নির্মিত ‘টচ্কা’ ক্ষেপণাস্ত্রের হামলা চালালে তাদের মৃত্যু হয়।

হামলার বিষয়টি নিশ্চিত করেছে আমিরাতের জাতীয় সংবাদ মাধ্যমও। ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্ট মানসুর হাদির পক্ষে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় দেশগুলোর যৌথ বাহিনীর উপর এটিই হাউদিদের সবচেয়ে বড় আঘাত।

ওদিকে সৌদি আরবের দক্ষিণাঞ্চলে হাউদি হামলায় সীমান্ত প্রহরায় নিয়োজিত আরও ৫ বাহরাইনী সেনা নিহত হয়েছে।

বিষয়:ইয়েমেন হাউথি হাউদি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…