ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় কমপক্ষে ৪৪ জন হাউদি বিদ্রোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরো শতাধিক।
ইয়েমেনের সেনা কর্মকর্তারা জানিয়েছেন , রাজধানী সানায় সেনাবাহিনীর সদর দফতরে বেতন নেওয়ার সময় ওই হামলা চালানো হয়।
হাউদিদের পরিচালিত সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, সানায় অবস্থিত সশস্ত্র বাহিনীর হাইকমান্ড ভবনকে লক্ষ্য করে ওই বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট।
গত শনিবার হাউদি বিদ্রোহীদের ছোড়া স্কাড ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছিল সৌদি আরব। এর জবাবে ওই হামলা চালিয়েছে সৌদি আরব।






