ইয়েমেনের তায়েজ প্রদেশে হাউতি বিদ্রোহীদের সাথে সরকারপন্থীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এই সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো ৭০ জন ।
এর আগে গত দুদিনের সংঘর্ষে নিহতের সংখ্যা দাড়িয়েছে কমপক্ষে ৬২ জন। সংঘর্ষে ২৬ জন হাউতি যোদ্ধা ছাড়াও ১২ জন বেসামরিক মানুষের মৃত্যু হয়।
ওদিকে পাঁচ দিনের মানবিক যুদ্ধবিরতির শেষ মুহুর্তে সংকট উত্তরণে সৌদি আরবের রিয়াদে বৈঠক বয়কট করেছে হাউতি বিদ্রোহীরা। বৈঠকে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আবদ-রাব্বু মানসুর হাদি ছাড়াও প্রায় ৪শ’ প্রতিনিধি অংশ নিয়েছেন।
চলতি বছরের ২৬ এপ্রিল থেকে প্রেসিডেন্ট হাদির সমর্থনে ইয়েমেনে হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।






