আন্তর্জাতিক

ইস্তাম্বুল স্ট্রিটে আত্মঘাতী বোমা হামলা

ইস্তাম্বুল স্ট্রিটে আত্মঘাতী বোমা হামলা

তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জনপ্রিয় শপিং এলাকা ইস্তাম্বুল স্ট্রিটে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে চার জন নিহত ও বিশ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

আত্মঘাতী হামলায় হতাহতের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো পরিস্কার ভাবে জানা যায়নি হতাহতদের মধ্যে হামলাকারী ছিল কিনা।

তবে এখন পর্যন্ত কোন সন্ত্রাসী সংগঠন এ হামলার দায় স্বীকার করে নি।     চলতি বছরের জানুয়ারি মাসে আত্মঘাতী বোমা বিস্ফোরনে ১০ জন নিহত এবং ১৫ জন আহত হন। নিহতদের মধ্যে নয় জনই ছিল জার্মান পর্যটক।

গত বছর তুরস্কে বেশ কয়েকটি বোমা হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত অক্টোবরে এক বোমা হামলায় শতাধিক মানুষ নিহত হয়। আবার জুলাইয়ে সিরিয়া সীমান্তের কাছে এক বোমা হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত হন।

বিষয়:অন আত্মঘাতী বোমা হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…