নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নিয়ে সাংবিধানিক পদের গ্রহণযোগ্য ব্যক্তিদের পাশাপাশি একজন শীর্ষস্থানীয় আলেমকে নিয়ে সার্চ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে ইসলামী ঐক্যজোট।
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সাথে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে দলটি বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে বৈঠক করেছে। এসময় ইসি গঠনে একটি স্থায়ী আইন করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা।
ইসলামী ঐক্যজোট বাংলাদেশের চেয়ারম্যানের নাম আবুল হাসানাত আমিনী এবং মহাসচিব মুফতি ফয়জুল্লাহার সাত সদস্যের একটি দল এই বৈঠকে অংশ নেয়।







