চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির সংলাপে ২০ দলীয় জোটের অভিন্ন প্রস্তাবের সিদ্ধান্ত

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
৭:৫২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
রাজনীতি
A A

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন নির্বাচন কমিশন। ইতোমধ্যে অনেকগুলো দল সংলাপে আগামী নির্বাচনকে সামনে রেখে নিজ নিজ দলের প্রস্তাবনা দিয়েছেন। ইসির সঙ্গে সংলাপে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সদস্যরা অভিন্ন প্রস্তাব উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) খন্দকার লুৎফর রহমান, এলডিপির শাহাদাত হোসেন সেলিম, বিজেপির আব্দুল মতিন শৌধ, এনডিপির মনজুর হোসেন ঈসা, জাতীয় পার্টির (কাজী জাফর) এস এম শামীম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, লেবার পার্টির হামদুল্লাহ আল মেহেদী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম ও ইসলামিক পার্টির অ্যাড. আবুল কাশেম প্রমুখ। বৈঠকে জামায়াতে ইসলামীর কাউকে দেখা যায়নি। 

রাজনৈতিক দলের সঙ্গে ইসির চলমান সংলাপে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নিবন্ধিত ৮ দল অংশ নেবে। সংলাপে অংশগ্রহণকালে সবার প্রস্তাবনা যাতে একই রকম হয় সে জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নির্দেশনা দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।।

২০ দলীয় জোটের নিবন্ধিত ৮ দলটি হলো- বিএনপি, বিজেপি, এলডিপি, বাংলাদেশ ন্যাপ, খেলাফত মজলিশ, মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে ওলামায়ে ইসলাম ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

বৈঠক সূত্রে জানা যায়, ইসির সঙ্গে সংলাপে নির্বাচনকালীন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, বর্তমান সংসদ ভেঙে দেয়া, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ সহ কয়েকটি বিষয়ে প্রস্তাবনার প্রতি জোর দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসির সংলাপনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT