চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির শুনানিতে যাদের মনোনয়ন অবৈধ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ০৬, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথমদিনে নির্বাচন কমিশন (ইসি) শুনানি শেষে বেশ কয়েকজনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে।

ইকবাল হাসান মাহমুদ টুকু: সিরাজগঞ্জে ২ আসনে বিএনপির পার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু:  নাটোর ২ আসনে বিএনপি পার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে ইসি।

আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম: বগুড়া ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন নিলে তাকে তার নির্বাচনী এলাকার মোট ভোটারের এক শতাংশের স্বাক্ষর লাগে। তবে আশরাফুল হোসেন আলম ভোটারদের স্বাক্ষরের যে তালিকা জমা দিয়েছেন, তা যাচাই-বাছাই করে দেখা গেছে তিনি ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছেন। ভোটারদের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

পারভেজ হোসেন: দিনাজপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পারভেজ হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

Reneta

জহিরুল মিন্টু: মাদারীপুর-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী জহিরুল মিন্টুর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

মিজানুর রহমান: ফেনী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমানের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ডক্টর মিজানুল হক: কিশোরগঞ্জ-৩ আসনেরর স্বতন্ত্র প্রার্থী ডক্টর মিজানুল হকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

আবু সাইদ মহিউদ্দিন: ময়নসিংহ-৪ আসনের মুসলিম লীগের আবু সাইদ মহিউদ্দিনের মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে কমিশন।

অমর কুমার দে: রাঙ্গামাটির ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী অমর কুমার দের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

ক্বারী হাবিবুল্লাহ বেলালী: ময়মনসিংহ ১০ আসনে স্বতন্ত্র প্রার্থী ক্বারী হাবিবুল্লাহ বেলালীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে কমিশন।

মহিবুল কাদির চৌধুরী: মৌলভীবাজার-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিবুল কাদির চৌধুরীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে কমিশন।

হাসান আহমদ: ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান আহমদের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চাপাইনবাবগঞ্জ-১ নবাব মো. শামসুল হুদা, খাগড়াছড়ির আব্দুল ওয়াদুদ ভূইয়া, ঝিনাইদহ-১ আবদুল ওহাব, সাতক্ষীরা-২ আফসার আলি, মাদারীপুর-৩ মো. আবদুল খালেক, দিনাজপুর-২ মোকারম হোসেন, দিনাজপুর-৩ সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১-এর মো. পারভেজ হোসেন, ঠাকুরগাঁও-৩ এস এম খলিলুর রহমান, ফেনী-১ মিজানুর রহমান, কিশোরগঞ্জ-৩ ড. মিজানুল হক, ময়মনসিংহ-৪ আবু সাইদ মহিউদ্দিন, নেত্রকোনা-১ মো. নজরুল ইসলাম, পঞ্চগড়-১ মো: তৌহিদুল ইসলাম, ময়মনসিংহ-২ মো: এমদাদুল হক, খুলনা-২ এস এম এরশাদুজ্জামান, ঢাকা-১ মো: আইয়ুব খান, বগুড়া-৩ মো: আব্দুল মুহিত, বগুড়া-৬ এ কে এম মাহবুবুর রহমান, রাঙামাটির অমর কুমার দে, বগুড়া-৪ আশরাফুল হোসেন আলমের (হিরো আলম), ঢাকা-১৪ সাইফুদ্দিন আহমেদ, সাতক্ষীরা-১ এস এম মুজিবর রহমান, ব্রাক্ষ্মবাড়িয়া-৩ মো: বশির উল্লাহ, নওগাঁ-৪ মো: আফজাল হোসেন, মৌলভিবাজার-২ মহিবুল কাদির চৌধুরী, ফেনী-৩ হাসান আহমদ, ময়মনসিংহ-১০ মো: হাবিবুল্লাহ, জামালপুর-৪ মোহা: মামুনুর রশিদ, বগুড়া-২ আব্দুল কাশেম, নীলফামারী-৪ মো: আমজাদ হোসেন, নীলফামারী-৩ মো: ফাহমিদ ফয়সাল চৌধুরী, নীলফামারী-৪ আসনের মনোনয়ন পাওয়া প্রার্থীর বিরুদ্ধে স্যোসাল ইসলামী ব্যংক লিমিটেড, ব্রাক্ষ্মবাড়িয়া-২ আখতার হোসেন, লক্ষ্মীপুর-২ আবুল ফয়েজ ভূইয়া, কুমিল্লা-১০ আবুল কালাম আজাদ, কুমিল্লা-২ মো: সারওয়ার হোসেন, কুমিল্লা- ৪ মাহবুবুল আলম, নোয়াখালি-৩ এইচ আর এম সাইফুল ইসলাম, ফেনী-১ মো: নূর আহমদ মজুমদার। মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও স্থগিত করা রয়েছে ঝিনাইদহ-৩ আসনে মো: কামরুজ্জামান স্বাধীন, চট্টগ্রাম-৫ আসনের মির মোহাম্মদ নাছির এবং অনুপস্থিত ছিলেন, নেত্রকোনা-১ আসনের শাহ কুতুব উদ্দিন তালুকদার।

আজ বৃস্পতিবারসহ আগামী তিন দিন (৬, ৭ ও ৮ ডিসেম্বর) ইসিতে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথমদিন ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল আবেদনের শুনানিতে ১ থেকে ১৬০টি আপিল আবেদনের নিষ্পত্তি হবে।

দ্বিতীয় দিন ৭ তারিখে ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত। শেষ দিন ৮ তারিখে ৩১১ থেকে অবশিষ্ট ৫৪৩ ক্রমিক পর্যন্ত আপিল আবেদনের নিষ্পত্তি করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিভিন্ন অভিযোগে ৭৮৬ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা।

আওয়মী লীগের মোট প্রার্থী ছিল ২৮১ জন। এর মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন ৩ জন। বিএনপি ৩শ’ আসনের বিপরীতে মনোননয়নপত্র জমা দিয়েছিলো ৬৯৬ জনের। এর মধ্যে ১৪১ জনের প্রার্থিতা বাতিল হয়। আর জাতীয় পার্টির মনোনয়ন বাতিল হয়েছে ৩৮ জনের।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রাথীদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনসহ ৫৪৩ জন নির্বাচন কমিশনে আপিল করেন।

বাকি ২৪৩ জন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেননি।

Jui  Banner Campaign
ট্যাগ: আপিলএকাদশ জাতীয় সংসদ নির্বাচনবাতিলমনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

মানুষকে টাকা দেওয়ার মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত

ফেব্রুয়ারি ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত নেতার বহন করা অর্থ ঢাকা থেকেই শনাক্ত হয়েছিল: বিমানবন্দর কর্তৃপক্ষ

ফেব্রুয়ারি ১১, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে প্রথম জয় অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারি ১১, ২০২৬

ভোট প্রদান প্রত্যেক নাগরিকের শুধু অধিকার নয়, দায়িত্বও: সিইসি

ফেব্রুয়ারি ১১, ২০২৬

মেয়েদের প্রথম বিপিএল আগামী এপ্রিলে

ফেব্রুয়ারি ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT