চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসির শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৯ অপরাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A
রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের অাপিল আবেদনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রথমদিনে নির্বাচন কমিশন (ইসি) শুনানি শেষে বেশ কয়েকজনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে।

যাদের মনোনয়নপত্র বৈধ
আমিনুল ইসলাম: 
রাজশাহী ১ আসনে বিএনপির পার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। 

গোলাম মাওলা রনি: নির্বাচন কমিশনে আপিল করে পটুয়াখালী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মাওলা রনি তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

হলফনামায় স্বাক্ষর না থাকায় যাচাই-বাছাইতে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং অফিসার।

মোর্শেদ মিল্টন: প্রার্থিতা ফিরে পেয়েছেন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের বিএনপির প্রার্থী মোর্শেদ মিল্টন।

এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন দলটির চেয়ারপার্সন খালেদা জিয়া। আর মোর্শেদ ছিলেন বিকল্পপ্রার্থী। উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করার পরও তা গৃহীত না হওয়ায় প্রার্থিতা অবৈধ হয়েছিল তার।

Reneta

তমিজ উদ্দিন: ঢাকা-২০ আসনে বিএনপির প্রার্থী তমিজ উদ্দিনের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে ইসি।

মেজর (অব.) আক্তারুজ্জামান: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান তার প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ফরিদুল কবীর তালুকদার শামীম: জামালপুর-৪ আসনের বিএনপি প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম প্রার্থিতা ফিরে পেয়েছেন। তার মনোনয়নপত্রটিও উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার দেখিয়ে বাতিল করা হয়েছিল।

খন্দকার আবু আশফাক: ঢাকা-১ আসনেরর বিএনপি প্রার্থী খন্দকার আবু আশফাক প্রার্থিতা ফিরে পেয়েছেন।

উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করার কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।

খন্দকার আবু আশফাক: ঢাকা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

এছাড়া পটুয়াখালী-৩ মোহম্মদ শাহজাহান, পটুয়াখালী-১ মো. সুমন সন্যামত, মাদারীপুর-১ জহিরুল ইসলাম মিন্টু, সিলেট-৩ আবদুল কাইয়ুম চৌধুরী, জয়পুরহাট-১ ফজলুর রহমান, পাবনা-৩ হাসাদুল ইসলাম, মানিকগঞ্জ-২ আবিদুর রহমান খান, নাটোর-১ আসনে বীরেন্দ্রনাথ সাহা, সিরাজগঞ্জ-৩ আয়নাল হক, গাজীপুর-২ মাহবুব আলম, গাজীপুর-২ জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৬ জেসমিন নূর বেবী, রংপুর-৪ মোস্তফা সেলিম, খুলনা-৬ এসএম শফিকুল আলম, হবিগঞ্জ-২ অঅসনে মো: জাকির হোসেন, হবিগঞ্জ-১ জুবায়ের আহমেদ, ময়মনসিংহ-৭ জয়নাল আবেদীন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আবদুল্লাহ আল হেলাল, ময়মনসিংহ-২ মো. আবু বকর সিদ্দিক, শেরপুর-২ আসনে এ কে মুখলেসুর রহমান, হবিগঞ্জ-৪ মাওলানা মোহাম্মদ সোলায়মান খান রাব্বানী, নাটোর-৪ অাসনে আলাউদ্দিন মৃধা, কুড়িগ্রাম-৪ মো: ইউনুছ আলী, বরিশাল-২ অানিচুজ্জামান, ঢাকা-৫ সেলিম ভূঁইয়া, কুমিল্লা-৩ এ কে এম মুজিবুল হক, মানিকগঞ্জ-১ মো: তোজাম্মেল হক, সিলেট-৫ ফয়জুল মনির চৌধুরী, ময়মনসিংহ-৩ আহম্মদ তাইবুর রহমান, ঝিনাইদহ-৪ আব্দুল মান্নান, ব্রাক্ষ্মবাড়িয়া-৩ সৈয়দ আনুর আহমদ লিটন, ব্রাক্ষ্মবাড়িয়া-৫ মো: মামুনুর রশিদ, ব্রাক্ষ্মবাড়িয়া-২ আবু আসিফ, ঢাকা-১৪ মো: জাকির হোসেন, পঞ্চগড়-২ মো: ফরহাদ হোসেন, মানিকগঞ্জ-৩ মো: আতাউর রহমান, ময়মনসিংহ-৮ এম এ বাশার, ঢাকা-১৪ সৈয়দ আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম-৩ আব্দুল খালেক, কুড়িগ্রাম-৪ মো: মাহফুজার রহমান, চট্টগ্রাম-১ মি: নূরুল আমিন, ব্রাক্ষ্মবাড়িয়া-২ মুখলেসুর রহমান, লক্ষ্মীপুর-১ মো: মাহবুব আলম, কুমিল্লা- ৫ মো: ইউনুছ, চাঁদপুর-৫ মো: নেয়ামুল বশির, বরিশাল-২ ,মোয়াজ্জেম হোসেন,চট্টগ্রাম-৩ মোস্তফা কামাল পাশা, ব্রাক্ষ্মনবাড়িয়ার মো: আশরাফ উদ্দিনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ বৃস্পতিবারসহ আগামী তিন দিন (৬, ৭ ও ৮ ডিসেম্বর) ইসিতে আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

প্রথমদিন ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া আপিল আবেদনের শুনানিতে ক্রমিক নম্বর দিয়েছি ১ থেকে ১৬০টি আপিল আবেদনের নিষ্পত্তি হবে।

দ্বিতীয় দিন ৭ তারিখে ১৬১ থেকে ৩১০ নম্বর পর্যন্ত। শেষ দিন ৮ তারিখে ৩১১ থেকে অবশিষ্ট ৫৪৩ ক্রমিক পর্যন্ত আপিল আবেদনের নিষ্পত্তি করা হবে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩ হাজার ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বিভিন্ন অভিযোগে ৭৮৬ জন প্রার্থীর মনোননয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসাররা।

আওয়মী লীগের মোট প্রার্থী ছিল ২৮১ জন। এর মধ্যে বাছাইয়ে বাদ পড়েছেন ৩ জন। বিএনপি ৩শ’ আসনের বিপরীতে মনোননয়নপত্র জমা দিয়েছিলো ৬৯৬ জনের। এর মধ্যে ১৪১ জনের প্রার্থিতা বাতিল হয়। আর জাতীয় পার্টির মনোনয়ন বাতিল হয়েছে ৩৮ জনের।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রাথীদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনসহ ৫৪৩ জন নির্বাচন কমিশনে আপিল করেন।

বাকী ২৪৩ জন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আপিলএকাদশ জাতীয় নির্বাচনবাংলাদেশমনোনয়ন
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্যাস, বিদ্যুৎ, পানির কৃত্রিম সংকট তৈরি করেছে সরকার: নাহিদ ইসলাম

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

তথ্য কমিশনে দলীয় ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত নিয়োগের দাবি

আগস্ট ৬, ২০২৬

২৪ ঘণ্টায় হামে ৬ জনের মৃত্যু

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

বাসের ধাক্কায় প্রাণ গেল রিকশাচালকের, গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য

আগস্ট ৬, ২০২৬

‘দুইতিন দিনের মধ্যে স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ’

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT