চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামে ব্যবসা: প্রসঙ্গ মাহে রমজান

মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী মুহাম্মদ মুহিব্বুল্লাহ সিদ্দিকী
৭:৩০ অপরাহ্ণ ০৯, মে ২০১৯
- সেমি লিড, অন্যান্য, ধর্ম ও জীবন
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আল্লাহ তা‘আলা বলেছেন- ‘আমি কোনো কিছুর বিষয়ে আলোচনা করতে বাদ দেইনি। অতঃপর সবাই স্বীয় প্রতিপালকের কাছে সমবেত হবে’ (সূরা আনয়াম-৩৮)। অর্থাৎ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, সামাজিকসহ সকল বিষয়ে আল্লাহ তা’আলা সুস্পষ্ট বর্ণনা কোরআনের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন।

পবিত্র রমজানের সাথে ব্যবসার একটি পরোক্ষ সম্পর্ক লক্ষ্য করা যায়। ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, অধিকাংশ নবী-রাসুল, সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ী ব্যবসার সাথে জড়িত ছিলেন। তাই ‘ব্যবসা’কে ইসলামে সুন্নাতের মর্যাদায় অভিষিক্ত করা হয়েছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ব্যবসা পরিচালনা করলে সুন্নাত আদায়ের সাওয়াব পাওয়া যাবে, অপরদিকে জাগতিক রীতিতে ও মানুষের জন্য কষ্টকর পদ্ধতিতে ব্যবসা করলে গুনাহগার হিসেবে হাশরের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

সাধারণতঃ সেহরি সামগ্রী, ইফতারি সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ আমাদের কাছে একটি সুনির্দিষ্ট ব্যবসায়িক প্রক্রিয়ার মাধ্যমে পৌঁছে।

Banglabid

আল্লাহ তা’আলা বলেছেন, ‘আল্লাহ ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন’ (সূরা বাক্বারাহ-২৭৫)। তিনি আরো বলেন, ‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ” (সূরা নিসা-২৯)।

ব্যবসায়ীদের মর্যাদা বর্ণনা করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সত্যবাদী আমানতদার
ব্যবসায়ী কিয়ামতের দিবসে নবী-সিদ্দিক এবং শহীদগণের সাথে থাকবে’ (তিরমিজী শরীফ)। অন্য হাদিসে নবীজী আরো বলেন, ‘নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করে যে উপার্জন করা হয় তা-ই সর্বোত্তম’ (মুসনাদে আহমদ)।

বড় দুঃখের বিষয় হল, আমাদের প্রিয় মাতৃকা বাংলাদেশসহ উপমহাদেশে মাহে রমজান আসলে ব্যবসায়ীগণ সিন্ডিকেট তৈরি করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ও পণ্যের মূল্য বাড়িয়ে ফেলেন। যা নিন্দিত, অমানবিক ও অধর্মীয় কাজ। আমাদের দেশের ব্যবসায়ীগণ রমজান মাসকে তাদের ‘ব্যবসার মাস’ হিসেবে মূল্যায়ন করেন। যার কারণে মূল্য বাড়িয়ে দেন, মওজুদদারী করেন ও পরিমাপের সময় কম দেন।

Reneta

অথচ মুসলিম অন্যান্য দেশসমূহে দেখা যায়, পবিত্র মাহে রমজান আসলে মূল্য কমানোর হিড়িক পড়ে, রীতিমত প্রতিযোগিতা শুরু হয়। আল্লাহ বলেন- ‘তোমরা ন্যায্য ওজন কায়েম কর এবং ওজনে কম দিয়ো না’ (আর-রহমান ৯)।রমজান

ব্যবসায়ীদের রাসুলের হুঁশিয়ারী- ‘কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসাবে উত্থিত হবে। তবে যারা আল্লাহকে ভয় করবে, নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত’ (সুনানে ইবনে মাজাহ)।

নবীজী বলেছেন- ‘যে মজুদদারী করে সে পাপী’। তিনি আরো বলেন-‘হে বণিক দল! তোমরা মিথ্যা কথা ও মিথ্যা কারবার থেকে অবশ্যই দূরে থাকবে’। অন্য জায়গায় বলছেন, ‘নিশ্চয়ই যে প্রতারণা করে সে আমার উম্মত নয়’।

মানবিকভাবে যদি আমরা চিন্তা করি, পবিত্র রমজান মাসে একজন মুসলমান সিয়াম সাধনা করবেন তথা আল্লাহ আরোপিত ফরজ সিয়াম পালন, পাশাপাশি সুন্নাত-নফল ইবাদত করবেন, দুয়া-দরূদ পাঠ করবেন, কুরআন তিলাওয়াত করবেন, জিকির-আজকার করবেন। অন্যদিকে একজন মুসলিম ভাই তার অপর মুসলিম ভাইকে সেহরি সামগ্রী, ইফতারি সামগ্রী সৌজন্য হিসেবে প্রদান করবেন।

এরূপ অবস্থায় ব্যবসায়ী সমাজ যদি মূল্য বাড়িয়ে মুসলমানদের ইবাদত-রিয়াজত কর্মে কষ্ট প্রদান করেন, তাহলে এর পরিণাম নিজেই চিন্তা করে নিন।

তাই আসুন, আল্লাহ তা’আলাকে ভয় করি। ইসলামি পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করে সাওয়াবের অংশীদার হই। সিয়াম পালনকারীদের কষ্ট দেয়া থেকে বিরত থাকি। মূল্য কমানোর মাধ্যমে সিয়াম পালনকারীর সুবিধা প্রদান করে আমরাও নেকির কাজে অংশগ্রহণ করি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রমজান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ

পরবর্তী

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে এখনই পদক্ষেপ জরুরি

পরবর্তী

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে এখনই পদক্ষেপ জরুরি

নভেম্বরে শুরু ‘বঙ্গবন্ধু’র শুটিং, যুক্ত হলেন পিপলু খান

সর্বশেষ

সরকারের প্রথম ১৮০ দিন: ক্রীড়াঙ্গণে সংস্কার ও তৃণমূলে নজর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ আজ

আগস্ট ২০, ২০২৬

যশোরের আউশ চাষিদের জন্য আশীর্বাদ ব্রি ধান ৯৮ ও ড্রাইয়ার মেশিন

আগস্ট ২০, ২০২৬

টেকসই চামড়াখাত বিনির্মাণে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি: টিসিসি

আগস্ট ২০, ২০২৬

মেঘনার ভাঙনরোধে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT