চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামের নামে রাজনীতির সমালোচনায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পান্থ রহমানপান্থ রহমান
৯:২৩ পূর্বাহ্ণ ১৬, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

মৌলবাদ এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় ইরান। দুই দিনের ঢাকা সফর শেষে ফিরে যাওয়ার আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সন্ত্রাসবাদ দমনে যুক্তরাষ্ট্রের দ্বৈত-চরিত্রের সমালোচনা করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উদ্যোগের কথাও জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশে তেল রপ্তানি করতে সমস্যা নেই তাদের।

সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের বাণিজ্য বাড়ানোর উদ্যোগের কথা বলেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। সে সময় দুটি দেশের রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের প্রতিশ্রুতি দেন তিনি।

সফর শেষে করে ফিরে যাওয়ার আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে বন্ধুরাষ্ট্র বলে উল্লেখ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইসলামের নামে রাজনীতি করছে একটি গোষ্ঠি। সেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও জানান তিনি।

তাদের বিরুদ্ধে থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উঠে গেলে বাংলাদেশে তেল রপ্তানিসহ বাণিজ্য বাড়ানোর উদ্যোগের কথাও জানান ইরানের মন্ত্রী।

প্রশ্নোত্তরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশে বেকারত্ব থাকায় বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি সম্ভব নয়। তবে বিশেষ প্রয়োজনে বিশেষজ্ঞ নেওয়ার সুযোগ আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT