চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ দুইজনের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ন ১৭, এপ্রিল ২০১৮
অর্থনীতি
A A

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার এক বছর তিন মাসের মাথায় পদত্যাগ করেছেন আরাস্তু খান। একই সঙ্গে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুরুল ইসলামও পদত্যাগ করেছেন।

মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পরিষদের সভায় তাঁদের পদত্যাগপত্র গৃহীত হয়। পদত্যাগ করা আরাস্তু খান ও সৈয়দ মঞ্জুরুল ইসলাম-এই দুজনই সরকারের সাবেক সচিব।

সভায় নতুন চেয়ারম্যান হিসেবে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসানকে নিয়োগ দেয়া হয়েছে।

আরাস্তু খান পদত্যাগ করার পর ব্যাংকটির ওয়েবসাইট থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়।

২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন আরাস্তু খান। সে সময় কোন রকম আগাম আভাস ছাড়াই অপসারণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়। এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম আর নতুন এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয় ইউনিয়ন ব্যাংকের এমডি মো. আব্দুল হামিদ মিঞাকে।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হওয়ার আগে আরাস্তু খান ছিলেন কমার্স ব্যাংকের চেয়ারম্যান। সেখান থেকে পদত্যাগ করে ইসলামী ব্যাংকের দায়িত্ব নেন তিনি। আরমাডা স্পিনিং মিলস নামে একটি প্রতিষ্ঠানের পক্ষে ইসলামী ব্যাংকের পরিচালক হয়েছিলেন তিনি।

Reneta

এরপর বিভিন্ন সময়ে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ে নানা পরিবর্তন আসে। সর্বশেষ গত সপ্তাহে ব্যাংকটির শীর্ষ ৫ কর্মকর্তাকে পদত্যাগ করতে হয়। যদিও তখন ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে ওই কর্মকর্তারা পদত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরাস্ত খানলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির ইফতার মাহফিলে বক্তব্য দেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

ভোলার গ্যাসে দক্ষিণে শিল্প বিপ্লব চান তথ্যমন্ত্রী

মার্চ ১৮, ২০২৬

স্তব্ধ ইথার, অনন্ত শূন্যতা: বিদায় সুমন ভাই

মার্চ ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা বিক্রেতা নানী-নাতনী’র জন্য প্রধানমন্ত্রীর ‘ঈদ উপহার’

মার্চ ১৮, ২০২৬

শামস সুমনের প্রয়াণে চ্যানেল আইয়ে শোক বই

মার্চ ১৭, ২০২৬

অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন না ফ্লিক, বার্সেলোনাই হবে শেষ ক্লাব

মার্চ ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT