চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৪:৩২ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
অর্থনীতি
A A

ইসলামী ব্যাংকের এজিএমে মুক্ত আলোচনায় অংশ নিয়ে শেয়ার হোল্ডারদের দাবির প্রেক্ষিতে ব্যাংকে সরকারের নিয়োগকৃত পরিচালক ও ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমকে ব্যাংকটির ভাইস চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। তবে তিনি শুধু পরিচালক হিসেবে ব্যাংকের বোর্ডসভায় থাকতে পারবেন।

রাজধানীর সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে মঙ্গলবার ব্যাংকের ৩৪তম সাধারণ সভার (এজিএম) পরে বোর্ড সভায় এ সিদ্ধান্ত হয় বলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান জানিয়েছেন।

তিনি বলেন, এতদিন ব্যাংকের ভাইস চেয়ারম্যানের পদ ছিল দুইটি। কিন্তু আজকের সভায় একটি কমানো হয়েছে। তাই আহসানুল আলম আর ভাইস চেয়ারম্যান থাকছেন না। ভাইস চেয়ারম্যান হিসেবে শুধুমাত্র আল রাজি গ্রুপের প্রতিনিধি ইউসুফ আবদুল্লাহ আল রাজি থাকবেন।

এসব সিদ্ধান্ত নেয়া হলেও ওই এজিএমে ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলমসহ আরও কয়েকজন পরিচালক অনুপস্থিত ছিলেন।

সম্প্রতি ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আহসানুল আলম পারভেজ ব্যাংকটিতে দুই ডজনের বেশি রাষ্ট্র ও স্বাধীনতা বিরোধী কর্মকর্তা রয়েছেন বলে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন। এরপর গত ১৩ মে গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে বোর্ডসভা অনুষ্ঠিত হয়।

পরে সংবাদ সম্মেলন ডেকে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান দাবি করেন, আহসানুল আলম মিথ্যাচার করেছেন। সর্বশেষে ২০ মে আহসানুল আলম নয়জন পরিচালকের স্বাক্ষরযুক্ত বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, পরিচালক পদ থেকে তাকে পদত্যাগে বাধ্য করলে আরো নয় পরিচালক ব্যাংক ছেড়ে চলে যাবেন।

Reneta

মঙ্গলবার এজিএমের মুক্ত আলোচনায় অংশ নিয়ে শেয়ার হোল্ডাররা সৈয়দ আহসানুল আলম ও আরেক পরিচালক আবদুল মাবুদকে ব্যাংকের শত্রু ও স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে ব্যাংক থেকে সরিয়ে দেয়ার দাবি জানান। অন্যথায়, তারা ব্যাংক ঘেরাও করবেন বলেও হুঁশিয়ারি দেন।

সভায় কোম্পাটির ২০১৬ সালের লাভ-ক্ষতির হিসাবও অনুমোদন দেয়া হয়। শেয়ারহোল্ডাররা এ সময় ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন দেন।

চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকটিতে হঠাৎ বড় ধরণের পরিবর্তন আসে। এতে ইসলামী ব্যাংকে জামায়াত নিয়ন্ত্রিত পরিচালনা পর্ষদের বদলে সেখানে সরকার চেয়ারম্যান সহ কয়েকজন পরিচালক নিয়োগ দেন।

এরপর ছয় মাস যেতে না যেতেই পরিচালনা পর্ষদ দ্বন্দ্বে জড়িয়ে প্রকাশ্যে দুইভাগে বিভক্ত হয়ে একপক্ষ আরেক পক্ষকে দোষারোপ করছে।

এজিএমে শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরাস্ত খানইসলামী ব্যাংকএজিএম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের সতীর্থ এখন টাইগার যুবাদের কোচ

পরবর্তী

কানের গ্রান্দ পালায় বাংলাদেশের কামার আহমাদ সাইমন

পরবর্তী

কানের গ্রান্দ পালায় বাংলাদেশের কামার আহমাদ সাইমন

‘কিম্ভূত’ বনসাইয়ের সমালোচনায় বেশিরভাগ পরিবেশবিদ

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT