চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইলের স্বার্থে সিরিয়ার পতন চেয়েছিলেন হিলারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৬
আন্তর্জাতিক
A A

ইসরাইলের স্বার্থে যুক্তরাষ্ট্র অবশ্যই সিরিয়াকে ধ্বংস করবো; এমন কথা বলেছিলেন মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থীর মনোনয়ন পাওয়া হিলারি ক্লিনটন। পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তিনি এ কথা বলেছিলেন বলে উইকিলিকসে ফাঁস নতুন নথি থেকে এ তথ্য জানা গেছে।

ওই নথিতে দেখা যায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি সিরিয়া প্রেসিডেন্ট আসাদকে উৎখাতের নির্দেশ দিয়ে বলেছেন, ‘ইসরাইলকে সাহায্য করার এটাই সর্বোত্তম রাস্তা।’

২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন হিলারি। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রথম মেয়াদের ওই সময়ে তিনি ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রীয় গোপন তথ্য ই-মেইলে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আদান-প্রদান করেন। বিষয়টি নিয়ে তদন্তও করা হয়।

উইকিলিকসের নথিতে ওই ই-মেইলের তারিখ ২০০০ সালের ৩১ ডিসেম্বর থাকলেও মার্কিন নিউ অবজারভার অনলাইন জানায়, ওটা আসলে ৩১ ডিসেম্বর ২০১২। ওই বছরের মেতে তুরস্কের ইস্তাম্বুলে ইরান ও পশ্চিমাদের মধ্যে আলোচনার পরই ই-মেইল করেন হিলারি।

অবজারভার অনলাইনের প্রতিবেদনে বলা হয়,  ‘এই ই-মেইলে এটাই পরিস্কার যে, সিরিয়া সংকটের শুরু থেকে মার্কিন পলিসি হলো সরকার উৎখাত করা এবং সেটা স্পেশালি ইসরাইলের স্বার্থের জন্য।’

ই-মেইলের শুরুতে হিলারি সোজাসুজি বলেন, ‘ইরানের ক্রমবর্ধমান পরমাণু সক্ষমতা থেকে ইসরাইলকে সাহায্য করার সর্বোত্তম রাস্তা হলো বাসার আল-আসাদ সরকারকে উৎখাতে সিরিয় জনগণকে সাহায্য করা।’

Reneta

অবজারভারবের প্রতিবেদনে আরো বলা হয়, স্বয়ং মার্কিন গোয়েন্দা রিপোর্টে ইরানের অ্যাটমিক বোমা বানানো কোনো তথ্য ছিল না। এরকম কোনো তথ্য ছিল না আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছেও। কিন্তু ক্লিনটন অ্যাটমিক বোমা বানানোর মিথ্যা তথ্য চালু রাখেন ইসরাইলের স্বার্থে সিরিয়াকে ধ্বংস করার যুদ্ধ ‘জায়েজ’র জন্যে।

পত্রিকাটি আরো জানায়, হিলারি বারবারই বলেছেন ইরান পরমাণু বোমা বানালে সেটা সিরিয়ার হাতে যাবে যা ইসরাইলের নিরাপত্তার জন্য হুমকি। সেই সাথে তিনি ইসরাইলের নামের পাশে সৌদি আরব ও মিশরের নাম জুড়ে দেন।

হিলারি আসাদ এবং তার পরিবারকে সরাসরি কোনো হুমকি দেননি। তবে তিনি বলেছেন, বাসারকে উৎখাত করতে ‘সন্ত্রাসই সবচেয়ে ভাল রাস্তা’।

এই ই-মেইলের পর আর কোনো প্রমাণের দরকার নেই যে, মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বাড়বাড়ন্তের মূল স্পন্সর মার্কিন সরকার এবং সেটা ইসরাইলকে ‘রক্ষা’ করার জন্যেই-বলা হয় অবজারভারবের ওই প্রতিবেদনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিরিয়াহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

জুলাই ১৩, ২০২৬

বরিশালের পথে প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

আজও দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টির শঙ্কা, স্বস্তির আভাস নেই

জুলাই ১৩, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT