চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইলের ‘গোয়েন্দা শকুন’ বিতর্কের অবসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

গুপ্তচর সন্দেহে আটক একটি ইসরাইলী শকুনকে ফেরত দিয়েছে লেবানন।গত মঙ্গলবার আটক ইসরায়েলী শকুনটিকে জাতিসংঘ শান্তিরক্ষীবাহিনীর মধ্যস্থতায় ইসরাইলে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ইসরাইলী কর্তৃপক্ষ জানায়, যে শকুনটি লেবাননের গ্রামবাসীর হাতে ধরা পড়েছিল অবশেষে তা তারা ফিরিয়ে নিতে সক্ষম হয়েছে।

বিবিসি’র খবরে বলা হয়, গত মঙ্গলবার লেবাননের একটি গ্রামের বাসিন্দারা শকুনটি আটক করে। পাঁচ ফুট ছয় ইঞ্চি চওড়া ডানাবিশিষ্ট এই শকুনটি ইসরাইলের একটি বন্যপ্রাণী সংরক্ষাণাগার থেকে লেবাননে উড়ে যায়।

পরবর্তীতে সেখানকার গ্রামবাসীরা ‘গোয়েন্দা’ সন্দেহে এটিকে আটক করে। শকুনটির লেজে একটি যন্ত্র সংযুক্ত থাকায় এটিকে সন্দেহ করে তারা। ইসরাইলের বন্যপ্রাণী কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল তাদের অভয়ারণ্যে সংরক্ষিত একটি শকুন। মধ্যপ্রাচ্যে শকুন পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এটিকে গত বছর স্পেন থেকে আনা হয়েছিলো।

ইসরাইলের তেল আবিব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মূলত পাখিটিকে নিয়ে গবেষণা করছিল। আর এ কারণেই এর পাখায় ইন্টারনেট-সংযুক্ত স্থান শনাক্তকারী একটি ‘জিপিএস ট্রান্সমিটার’ লাগানো ছিল এবং পায়ে ‘তেল আবিব বিশ্ববিদ্যালয় ইসরাইল’ লেখা সংবলিত একটি ধাতুর রিং ছিলো।

ইসরাইলী ‘গুপ্তচর’ সন্দেহে শকুন আটকের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১১ সালেও একবার সৌদি আরবের হায়াল শহরে এমনই একটি শকুন আটক করা হয়েছিল। বিষয়টি পরে ইসরাইলী কর্তৃপক্ষের সাথে আলোচনায় করে মীমাংসা করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইল-লেবাননইসরাইল-শকুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুদ্ধবিমান নিয়ে আবারও রুশ-তুর্কি উত্তেজনা

পরবর্তী

ইসরাইলের ‘গোয়েন্দা শকুন’ বিতর্কের অবসান

পরবর্তী

বাংলাদেশের আরেক বন্ধুর বিদায়

বাংলাদেশের আরেক বন্ধুর বিদায়

সর্বশেষ

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ফ্ল্যাটে দুদকের অভিযান

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT