চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইলের অবৈধ বসতি নির্মাণ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

দখল করা ভূমিতে অবৈধ বসতি নির্মাণ বন্ধ করতে ইসরাইলকে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব অনুমোদন করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এসব বসতি নির্মাণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে তা বন্ধের দাবি জানানো হয়েছে ওই প্রস্তাবে।

প্রস্তাবটি পাসে ফিলিস্তিন সন্তোষ প্রকাশ করলেও প্রস্তাবের শর্তগুলো মানবে না বলে জানিয়েছে ইসরাইল।

প্রস্তাবটি প্রথমে এনেছিল মিশর। তখন এর বিরুদ্ধে হস্তক্ষেপ করার জন্য নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করে ইসরাইল। এরপর মিশর প্রস্তাবটি ফিরিয়ে নেয়। কিন্তু পরে মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল আর ভেনিজুয়েলা আবার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তোলে।

বিবিসি জানিয়েছে, ১৫টি সদস্য দেশের পরিষদে ১৪-০ ভোটে প্রস্তাবটি পাস হয়। আর যুক্তরাষ্ট্র ভোট দেয়নি। এ ধরণের ভোটাভুটিতে সাধারণত যুক্তরাষ্ট্র ভেটো বা আপত্তি দিয়ে থাকে। তবে এই প্রস্তাবের ভোটের সময় দেশটি ভোট দেয়া থেকে বিরত থাকে।

জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত সামান্থা পাওয়ার বলেছেন, “প্রস্তাবের সব শব্দ বা বক্তব্যের সঙ্গে একমত নয় বলে যুক্তরাষ্ট্র এর পক্ষে নেই। আবার আমরা বিরুদ্ধেও দাঁড়াইনি, কারণ সমস্যার সমাধানে যে ‘দুই দেশ’ নীতিতে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে, এই প্রস্তাব তার সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

প্রস্তাবটি পাস হওয়ায় সন্তোষ প্রকাশ করে ফিলিস্তিনি নেতারা বলেছেন, এই প্রস্তাব আন্তর্জাতিক আইনের বড় বিজয়। ইসরায়েল যে আগ্রাসী কাজ করছে, বিশ্ব সেটিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তারা।

Reneta

তবে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরাইল এই ভোটের ফল মানবে না। বরং এই প্রস্তাবের কার্যকারিতা ঠেকাতে ট্রাম্পের জন্য অপেক্ষা করা হবে।

ট্রাম্প অবশ্য এর মধ্যেই বলেছেন, জানুয়ারিতে তিনি ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি পাল্টে যাবে।

বসতি নির্মাণের বিষয়টি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর বিষয় এবং শান্তি আলোচনার বড় বাধা বলে মনে করা হয়। ১৯৬৭ সালের যুদ্ধে দখল করা জমিতে ১৪০টি বসতি তৈরি করেছে ইসরাইল, যেখানে প্রায় ৫ লাখ ইহুদি বসবাস করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরাইলজাতিসংঘফিলিস্তিন
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬

স্কালোনি আবেগে কেঁদেছেন, বিশ্বাস রেখেছেন প্রত্যাবর্তনের

জুলাই ৮, ২০২৬

যবিপ্রবিতে আর্জেন্টিনা-মিশর ম্যাচ দেখার সময় মারামারি, সাংবাদিকদের ওপর হামলা

জুলাই ৮, ২০২৬

ইরাকে পৌঁছেছে খামেনির মরদেহ, নেওয়া হবে নাজাফ ও কারবালায়

জুলাই ৮, ২০২৬

‘ব্যবসার জন্যই ফিফা আর্জেন্টিনা ও মেসিকে রেখে দিতে চায় বিশ্বকাপে’

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT