চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দা চেম্বারের সাথে কনসাল জেনারেলের বৈঠক, বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

এম ওয়াই আলাউদ্দীনএম ওয়াই আলাউদ্দীন
৫:২৪ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশে টেক্সটাইল, রিফাইনারি ও গভীর সমুদ্র বন্দরে পোর্ট নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে জেদ্দা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নেতৃবৃন্দে সঙ্গে বাংলাদেশের কনসাল জেনারেলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসুলেটর কনসাল জেনারেল মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জেদ্দা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর সহকারী মহাসচিব বন্দর আলী আল-রেদার সঙ্গে জেদ্দার চেম্বার ভবনে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কনসাল জেনারেলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্যান্যদের মধ্যে কমার্শিয়াল কাউন্সেলর সৈয়দা নাহিদা হাবিবা এবং কার্যালয় প্রধান মেহবুব জামান এবং জেদ্দা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ-এর শীর্ষ নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনায় দুই দেশের কর্মকর্তারা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাব্য দিক এবং ভবিষ্যৎ লক্ষপূরণে আলোচনা করা হয়। বৈঠকে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য সৌদি বাজার অন্বেষণ ও সম্প্রসারণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করার বিষয়ে একমত পোষণ করা হয়।

জেদ্দা চেম্বার বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে বাংলাদেশি পণ্য সৌদি আরবের বাজার প্রবেশাধিকার সহজতর করার জন্য অব্যাহত সমর্থনের অনুরোধ জানান কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বাংলাদেশি পণ্যের উচ্চমান এবং সৌদি ভোক্তাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণে সেগুলোর সম্ভাবনার ওপর জোর দেন।

বাংলাদেশে সহজতর বিদেশি বিনিয়োগ পরিবেশ বিদ্যমান থাকায় কনসাল জেনারেল সৌদি বিনিয়োগকারী এবং জেদ্দা চেম্বারের সদস্যদের বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

Reneta

তিনি বাংলাদেশ ব্যবসাবান্ধব পরিবেশ এবং এর ক্রমবর্ধমান শিল্প খাত ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদ্যমান লাভজনক সুযোগগুলোর ওপর আলোকপাত করেন।

বন্দর আলী আল-রেদা জেদ্দা কনসুলেটর উদ্যোগে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্য দিকগুলো তুলে ধরার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি সহযোগিতামূলক পরিবেশ গড়ে তোলার ব্যাপারে জেদ্দা চেম্বারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বাণিজ্যের পথ সম্প্রসারণে সহায়তা করার জন্য চেম্বারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ভবিষ্যৎ বাণিজ্য পর্যালোচনা ও ব্যবসায়িক সম্মেলন আয়োজনে সহায়তা করতে এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক অব্যাহত রাখতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখার বিষয়ে উভয় পক্ষ সম্মতি প্রদান করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেদ্দা কনসুলেটরজেদ্দা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজদ্বিপাক্ষিক বাণিজ্যবাংলাদেশ-সৌদি আরববাংলাদেশে বিনিয়োগের আহ্বান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

শিশু দিবাযত্ন কেন্দ্র দেশের ভবিষ্যৎ ভিত্তি নির্মাণের জায়গা: ডা. জুবাইদা রহমান

জুলাই ৬, ২০২৬

‘শেষ বিশ্বকাপ’ খেলছেন রোনালদো

জুলাই ৬, ২০২৬

ইনস্টাগ্রামে শিশু নির্যাতনসংক্রান্ত বিজ্ঞাপন অপসারণে মেটাকে ভারতের নির্দেশ

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT