চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর সেঞ্চুরি-মুমিনুলের ৯১, তিনশ পেরিয়ে প্রথমদিন শেষ

প্রথম টেস্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৬ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুটা অনুকূলে ছিল না বাংলাদেশের। ৩১ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়েছিল টিম টাইগার্স। শুরু চাপ সামলে নেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। অধিনায়ক শান্তর সেঞ্চুরি এবং মুমিনুলের ৯১ রানে প্রথমদিনে চালকের আসনে স্বাগতিকরা। মুশফিকুর রহিমের অপরাজিত ৪৮ রানে ভর করে তিনশ পেরিয়ে প্রথমদিন শেষ করেছে বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়িয়েছে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টসে জিতে স্বাগতিকদের ব্যাটে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ৮৫ ওভার ব্যাট করে ৪ উইকেটে ৩০১ রানে দিনের খেলা শেষ করেছে শান্তর দল। মুশফিকুর রহিমের সাথে লিটন দাস ৮ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

সকালে ব্যাটে নেমে অতিথি পেসার শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ আব্বাসের বল সামলানো শুরুতে ছিল কঠিন। সাদমান ইসলামকে খানিকটা সাবলীল দেখা গেলেও মাহমুদুল হাসান জয় ছিলেন নড়বড়ে। দলীয় ১৮ রানে জয় আউট হয়ে যান। শাহিন আফ্রিদির খাটো লেন্থের আউটসুইং বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল। মনোসংযোগে ঘাটতি নিয়ে অলস ভাবে ব্যাট চালানোর মাশুল দেন জয়। ব্যাটের কানায় হালকা স্পর্শ লেগে বল যায় উইকেটরক্ষক রিজওয়ানের গ্লাভসে। ৮ রান করেন জয়।

৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। একাদশতম ওভারে বল হাতে নিয়ে প্রথম ডেলিভারিতেই ১৩ রান করা সাদমানের উইকেট তুলে নেন হাসান আলী। ওভার দ্য উইকেট থেকে করা খাটো লেন্থের বল মিডল স্টাম্পে পিচ করে সামান্য পিছলে অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল। সাদমান ঠিকঠাক খেলতে না পারায় ব্যাটের কানায় লেগে বল দ্বিতীয় স্লিপে সালমান আলি আগার হাতে জমা পড়ে।

সেখান থেকে ম্যাচের মোড় বাংলাদেশের দিকে ঘুরিয়ে নেন মুমিনুল-শান্ত জুটি। দুজনে প্রথম সেশনে শেষ করে দ্বিতীয় সেশনের অধিকাংশ সময় কাটিয়ে দেন। তৃতীয় উইকেটে ২৫৭ বলে ১৭০ রান যোগ করে এই জুটি। দলীয় ২০১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করে চা বিরতির তিন মিনিট আগে আব্বাসের বলে লেগ বিফোরে কাটা পড়েন শান্ত। ১২ চার ও ২ ছক্কায় ১৩০ বলে ১০১ রান করে যান অধিনায়ক।

দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ২০১ রান। মুমিনুল হক ১৪০ বলে ৬৪ ও মুশফিকুর রহিম রানের খাতা না খুলে চা বিরতির পর তৃতীয় সেশন শুরু করেন। জুটিতে ৭৭ রান যোগ করে দুজনে।

Reneta

দলীয় ২৭৬ রানে নার্ভাস নাইন্টিতে মুমিনুল কাটা পড়লে জুটি ভাঙে। ক্যারিয়ারের ২৬তম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে না পেরে নোমান আলির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন মুমিনুল, ১০ চারে ২০০ বলে ৯১ রানে।

মুশফিকুর রহিম ও লিটন দাস দিনের খেলা শেষ করেন। ৬ চারে ১০৪ বলে ৪৮ রানে অপরাজিত মুশফিক, ৩৫ বলে ৮ রানে লিটন।

প্রথমদিনে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি, হাসান আলি, নোমান আলি ও মোহাম্মদ আব্বাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্বাসটেস্ট সিরিজপাকিস্তানবাংলাদেশমিরপুরলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬

জাপানে শক্তিশালী ভূমিকম্পে বহু হতাহত

জুলাই ২৯, ২০২৬

টেলিভিশনের বিকাশে বিটিভির সাবেক ডিজি মুস্তাফিজুর রহমানের ভূমিকা স্মরণ

জুলাই ২৯, ২০২৬

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

জুলাই ২৯, ২০২৬

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT