চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরাইলি জেলখানায় দগ্ধ নারীর মর্মান্তিক গল্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
Israel neglecting

ফিলিস্তিনের ইসরা জাবিস পেশায় ছিলেন একজন নার্সিং হোমের সেবিকা। এর পাশাপাশি তিনি বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান এবং স্কুলেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন। এছাড়াও তিনি পূর্ব জেরুজালেমের অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালে শিশুদের জন্য পোশাকও বানাতেন তিনি।

আজ থেকে দুইবছর আগে ২০১৫ সালে ৩৩ বছর বয়সী জাবিসের গাড়িটি টেকনিক্যাল সমস্যার কারণে বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় তিনি ইসরাইলকে অভিযুক্ত করেন। তার দাবি তাকে হত্যা করার জন্যই ইসরাইলিরা চেকপয়েন্টের কাছে তার গাড়িটি নষ্ট করে দেয়। এবং এ ঘটনার পর থেকে জাবিস ইসরাইলের একমাত্র নারী ফিলিস্তিনই কারাগার হাশরুনে বন্দী আছেন। তার ১১ বছরের কারাদণ্ড হয়।

গাড়ী বিস্ফোরণে তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। তার হাতের আঙ্গুলের মধ্যে আটটিই প্রায় গলে গেছে। প্রচণ্ড ব্যথায় সে তার হাত নড়াচড়া করতে পারছে না। তার ডান কান প্রায় নষ্ট হয়ে গেছে এবং নাকের এক পাশ গলে গর্ত হয়ে পরেছে, পুরো মুখমণ্ডল বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

https://twitter.com/razan_palestine/status/951778172357480448

আলজাজিরায় এক সাক্ষাৎকার থেকে জানা যায়, জাবিস গত সপ্তাহে ইসরাইলের প্রিজন সিস্টেম ( আইপিএস) কাছে একটা লিখিত সেবা চেয়ে চিঠি পাঠিয়েছে। কিন্তু ইসরাইলি কারা কর্তৃপক্ষ এই বিষয়ে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি। তার ওপর নির্যাতনের হার দিন দিন বৃদ্ধিই পাচ্ছে।

অমানবিক নির্যাতনের কথা উল্লেখ করে জাবিস আরও বলেন, আইপিএস’তে এর বন্দীদের পরিবারপরিজনের সাথে কারারক্ষীরা দুর্ব্যবহার করে থাকে। এবং স্বজনদের সাথে সাক্ষাৎ করতেও দেওয়া হয় না অনেক সময়।

Reneta

জেলখানায় অপ্রতুল ব্যবস্থা থাকায় তারা ঠিকভাবে থাকতেও পারে না। অনেক সময় অনেক বন্দীদের একাবারে নিঃসঙ্গ করে রাখা হয় নির্যাতনের জন্য। এছাড়া তাদেরকে শিক্ষা, টেলিফোন এবং স্যাটালাইট টিভি চ্যানেল দেখার সুযোগ থেকেও বঞ্চিত রাখা হয়।

কারা কর্তৃপক্ষ অনেক সময় কারাগারে কাপড়-চোপড় নিতে দেয় না এবং বন্দীদেরকে আর্থিক জরিমানাও করে হর-হামেশা। সেখানে চিকিৎসাকে মারাত্মক অবহেলা করা হয়। মস্তিষ্কে টিউমার, মেরুদণ্ডে ব্যথা এবং কিডনি সমস্যাসহ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হলেও প্রিজন হাসপাতালেও তাদের পাঠানো হয় না। কোনরকম সুচিকিৎসা না দিয়ে  আইপিএস অমানবিক আচরণ করে থাকে।

ইসরা জাবিস দুঃখ প্রকাশ করে আলজাজিরাকে বলেন, ‘আমি যখন আমার নিজের চেহারা আয়নায় দেখি তখন ভয় পেয়ে যাই, কল্পনা করুন অন্যরা যখন আমার দিকে তাকায় তখন কি অনুভব করে আমাকে নিয়ে’।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ৫৫ দিন আগে কোচ বরখাস্ত করল সৌদি আরব

এপ্রিল ১৭, ২০২৬

জেলা পরিষদ প্রশাসককে শিক্ষক-শিক্ষার্থীদের ভিআইপি প্রটোকল, সমালোচনার ঝড়

এপ্রিল ১৭, ২০২৬

রাশেদ প্রধানকে নিজ জেলায় অবাঞ্ছিত ঘোষণা, অফিসে হামলা-ভাঙচুর

এপ্রিল ১৭, ২০২৬

দুদিনে দলবদল, ৪ মে গড়াবে ডিপিএল

এপ্রিল ১৭, ২০২৬

উত্তর আমেরিকায় দুই সপ্তাহেই ‘হাওয়া’র আয় ছাড়ালো ‘বনলতা এক্সপ্রেস’!

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT