চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইলহামের বাবা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৩ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

বুধবার (৫ জানুয়ারি) তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার কোল জুড়ে জন্ম নেয় ফুটফুটে কন্যা সন্তান, ইলহাম নুসরাত ফারুকী। মেয়ের জন্মের পরে যেন জীবন বদলে গেছে ফারুকী-তিশার। সামাজিক মাধ্যমে ফেসবুকে তেমনই এক ঘটনা শেয়ার করেছেন ইলহামের বাবা।

ফেসবুকে ফারুকী লিখেছেন, “বাবা জীবন। গিয়েছিলাম আড়ংয়ে। একজন ভদ্রমহিলা উনার ছেলেকে নিয়ে এসে অনুরোধ করলেন একটা ছবি তোলার জন্য। তো এই অনুরোধ তো যথা কারণেই আমরা অনেক পাই। কিন্তু যে ব্যাপারটা আমার মন ভরে দিয়েছে, চোখে পানি প্রায় এনেই ফেলেছিল সেটা হলো উনার সম্বোধন। উনি আমাকে সম্বোধন করেছিলেন ‘ইলহামের বাবা’ বলে! আহ! নাথিং মেড মি হ্যাপিয়ার দ্যান দিস। একসময় আমি পরিচিত হয়েছিলাম ‘রব সাহেবের ছেলে’ হিসাবে। তারপর নিজের পরিচয়ে। এখন ইলহামের বাবা হিসাবে।”

ইলহামের জন্মের পর মেয়েকে নিয়ে লেখা একটি কবিতাও ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ফারুকী। কবিতাটি হুবহু তুলে দেয়া হলো-

তোমার জন্য ইলহাম
কোনো অভিজ্ঞতা ছাড়াই
তোমাকে বরণ করার জন্য তৈরি হয়েছি, ইলহাম
ঢাল নাই, তলোয়ার নাই
এমন কি তৈরি নাই
দুইটা হাতও
তুমি আসবে শুনে ভিটামিন খেয়ে
হাতের স্বাস্থ্য বাড়াতে চেষ্টা করেছি
যেন তোমার তুলতুলে শরীরে
ব্যথা না দেয় বাবার হাড়কাঠি হাত।
অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে
থরোথরো বুকে তোমার দিকে হাত বাড়িয়ে
দেখি আমার শীর্ণ দুই হাত
জগতের সকল ভিটামিনের দিকে তাকিয়ে
পরিহাসের হাসি হাসছে
সেই তুমি যে আজকে বাবার কোলে
নিশ্চিন্তে ঘুমিয়ে কাটালে
দেড় ঘণ্টা
সেটা কি বাবা হিসাবে আমাকে দেয়া তোমার গ্রেস মার্ক, মা?

জন্মের তিন দিন পর শনিবার (৮ জানুয়ারি) ছোট্ট ইলহাম হাসপাতাল ছেড়ে ঘরে ফিরেছে মায়ের হাত ধরে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিশা। ভক্তদের শুভকামনায় ভরে গেছে ভিডিওটির কমেন্ট বক্স।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নুসরাত ইমরোজ তিশামোস্তফা সরয়ার ফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

লিটনের কিপিং বিশ্বমানের: শন টেইট

মে ১৯, ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ, আত্মবিশ্বাসী নাফিস

মে ১৯, ২০২৬

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT