ইরানের নারী ফুটবল দলে ১১ জনের আটজনই পুরুষ বলে অভিযোগ উঠেছে। সে কারণে পুরো জাতীয় দল ও লিগের শীর্ষ খেলোয়াড়দের এখন লিঙ্গ-পরীক্ষার সামনে পড়তে হবে। গত বছর ইরানের নারী ফুটবল দলে চারজন পুরুষ খেলোয়াড় থাকার অভিযোগ উঠেছিলো। সেই সংখ্যা বেড়ে এখন দ্বিগুণ হয়েছে।
আটজন পুরুষ থাকার অভিযোগ করেছেন ইরানিয়ান ফুটবল লিগের সঙ্গে জড়িত মোজতাবি শরিফি। তিনি বলেছেন, ‘লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার না করেই ইরানের নারী ফুটবল দলে আটজন খেলছেন।’
দেশটির ফুটবল কর্মকর্তার জাতীয় দল ও পেশাদার লিগের শীর্ষ খেলোয়াড়দের লিঙ্গ পরীক্ষার নির্দেশ দিয়েছেন।
ইরানের নারী ফুটবলারদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অবশ্য বেশ পুরোনো। ২০১০ সালে জাতীয় দলের গোলরক্ষককে নিয়ে প্রশ্ন উঠেছিলো। গত বছর অভিযুক্ত হয়েছিলেন চারজন। তার পর থেকেই নারী ফুটবলারদের লিঙ্গ পরীক্ষা বাধ্যতামূলক করে ইরানের ফুটবল কর্তৃপক্ষ।







