চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরানে ‘নিখোঁজ’ পরমাণু বিজ্ঞানীর ফাঁসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩০ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৬
আন্তর্জাতিক
A A

ইরানে এক পরমাণু বিজ্ঞানীকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বিবিসিকে জানিয়েছে তার পরিবার। ২০১০ সাল থেকেই তিনি পুলিশের হাতে আটক ছিলেন।

শাহরাম আমিরী নামের ওই বিজ্ঞানীর মা জানান, ফাঁসি দেয়ার পর ছেলের মৃতদেহ তার বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। আমিরীর গলায় দড়ির দাগ রয়েছে। এরপর তাকে দাফন করা হয়।

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফেরার পর আমিরীকে আটক করে একটি অজ্ঞাত স্থানে লুকিয়ে রাখা হয়। সেখান থেকে ফিরে তিনি দাবি করেন, সিআইএ তাকে জোর করে আটকে রেখেছিল। গণমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদন অনুসারে, তিনি ইরানের নিউক্লিয়ার কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতেন।

যুক্তরাষ্ট্র যাওয়ার আগেই ২০০৯ সালে মক্কায় হজ সম্পন্ন করে দেশে ফেরার পর তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। এর এক বছর পর যুক্তরাষ্ট্রে খোঁজ মেলে আমিরীর, তবে সশরীরে নয়। আমিরীর রেকর্ড করা কিছু ভিডিওবার্তা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে তিনি জানান, সিআইএ তাকে অপহরণ করে নিয়ে গিয়েছে। ‘সংবেদনশীল তথ্য প্রকাশের জন্য তীব্র মানসিক চাপ’ও দেয়া হচ্ছে।

এর প্রায় এক মাস পর ২০১০ সালের জুলাইয়ে আমিরী ওয়াশিংটন ডিসিতে পাকিস্তান দূতাবাসের ইরানিয়ান ইন্টারেস্ট সেকশনে যোগাযোগ করে জানান, তিনি সিআইএ’র হাত থেকে পালিয়ে এসেছেন। তাদের সাহায্যে ইরানে যোগাযোগ করে তিনি দেশে ফিরতে সফল হন। তখন পরিবার ও সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তাকে বীরের মতো অভ্যর্থনা জানান।

অথচ ২০১১ সালের মে মাসেই তাকে রাষ্ট্রদ্রোহের দায়ে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। এরপর আমিরীর মৃতদেহ পাওয়ার আগ পর্যন্ত আর কোনো খোঁজ পায়নি তার পরিবার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT