ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা
মধ্যপ্রাচ্যের এক মসজিদে মুসল্লিরা নামাজে দাঁড়িয়ে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় উত্তেজনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে হামলার ঘটনায় ইরানের পাল্টা হামলার আশঙ্কায় পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করার প্রস্তুতি নিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু দেশটির মন্ত্রিসভাসহ শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ইসরাইলে হামলার জন্য ড্রোন, কয়েক ডজন ক্রুজ মিসাইল এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে ইরান। যুক্তরাষ্ট্র, কানাডা,রাশিয়া ভারত সহ বেশ কয়েকটি দেশ তাদের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






