আন্তর্জাতিক

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ

ইরান-যুক্তরাষ্ট্র-অবরোধ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ।

বিবিসি জানায়, অবরোধের অধীনে যুক্তরাষ্ট্রে থাকা বা মার্কিন কোনো পক্ষ দ্বারা নিয়ন্ত্রিত, জারিফের এমন সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

অবরোধ আরোপের কারণ হিসেবে মার্কিন ট্রেজারি মন্ত্রী স্টিভেন নুচিন বলেছেন, ‘জাভেদ জারিফ ইরানের সর্বোচ্চ নেতার (আয়াতুল্লাহ আলী খামেনি) বেপরোয়া এজেন্ডা বাস্তবায়ন করেন।’

এর জবাবে জারিফ এক টুইটবার্তায় দাবি করেন, যুক্তরাষ্ট্র তার ওপর অবরোধ আরোপ করেছে কারণ দেশটি তাকে নিজেদের এজেন্ডার জন্য হুমকি মনে করে।

২০১৫ সালের ইরানের সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে যুক্তরাষ্ট্র গত বছর হঠাৎ করে সরে আসার পর থেকেই এই দুই দেশের মধ্যে চলছে নানামুখি টানাপোড়েন।

সম্প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে উপসাগরীয় অঞ্চলে ইরানের হওয়া কিছু জটিলতা থেকে আশঙ্কা করা হচ্ছে, এই দ্বন্দ্ব নৌ পথে সামরিক সংঘাতের দিকে এগোতে পারে।

বিষয়:ইরান ইরান অবরোধ ইরান পরমাণু চুক্তি যুক্তরাষ্ট্র-ইরান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…