চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে আবারও রকেট হামলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২০
আন্তর্জাতিক
A A
ইরাক-মার্কিন দূতাবাসে রকেট হামলা

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে আবারও রকেট হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আল-জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় ৬টি কাটইউশা রকেট বাগদাদে আঘাত হানে। এর মধ্যে তিনটি বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকার ভেতর এবং বাকি তিনটি পার্শ্ববর্তী জাদরিয়া এলাকায় পড়ে। গ্রিন জোন অঞ্চলেই অনেকগুলো সরকারি আবাসিক ভবন এবং বিদেশি মিশন ও দূতাবাস অবস্থিত যার মধ্যে মার্কিন দূতাবাস একটি।

বার্তা সংস্থা এএফপি’কে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রিন জোনে পড়া তিনটি রকেটের মধ্যে দু’টো আমেরিকান দূতাবাসের কাছে আঘাত করেছে, কিন্তু ভবনটিতে আঘাত করতে পারেনি। তৃতীয় রকেটটি পড়েছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওপর। এতে ৪ জন আহত হয়।

ইরাকি সেনাবাহিনীর বিবৃতি এবং পুলিশ সূত্রে শুধু আহতের কথা বলা হলেও স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, তৃতীয় রকেটটির আঘাতে বেশ কয়েকজন বেসামরিক মানুষের মৃত্যু হয়েছে। তবে নিহতের সংখ্যা বা আদৌ কেউ নিহত হয়েছে কিনা সে সম্পর্কে আনুষ্ঠানিক কোনো সূত্র থেকে নিশ্চিত করা হয়নি।

ইরানের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর কয়েক ঘণ্টার মধ্যেই এই রকেট হামলার ঘটনা ঘটল।

শুক্রবার সোলাইমানি হত্যার পর এটি ইরাকে মার্কিন রাষ্ট্রদূতকে লক্ষ্য করে দ্বিতীয় রকেট হামলা এবং গত দু’মাসে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ১৪তম রকেট হামলা এটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইরাক যুদ্ধইরান-যুক্তরাষ্ট্রকাসেম সোলাইমানিসোলাইমানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি: যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ মাইলফলক

মে ১, ২০২৬

কারাগার থেকে আবারও গৃহবন্দি অং সান সু চি

মে ১, ২০২৬

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভোর থেকে টানা বৃষ্টি: বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

মে ১, ২০২৬
ছবি: সংগৃহীত

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

মে ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT