ইরাকের একটি গ্যাস ক্ষেত্রে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জন।
বাগদাদের তাজি গ্যাস কারখানার প্রবেশপথে প্রথমে ৩টি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। পরে গেট ভেঙ্গে বিস্ফোরক ভর্তি পোশাক পরা ছয় জঙ্গি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়। নিহতদের বেশিরভাগই কারখানার শ্রমিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্য।
ইয়েমেনের মুকাল্লায় নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জন।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, নিরাপত্তা চৌকিতে নিয়োগ প্রার্থীরা যখন অপেক্ষা করছিলো তখনই হামলা চালানো হয়। দুটি হামলার ঘটনাতেই দায় স্বীকার করেছে আইএস।







