ইরাকের রাজধানী বাগদাদের দু’টি হোটেলে পৃথক বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ২৭ জন।
পুলিশ জানিয়েছে, বাবিল হোটেলের গাড়ি পার্কিয়ের জায়গায় প্রথম গাড়ি বোমা বিস্ফোরণে ৬ জন নিহত এবং ১৪ জন আহত হয়।
প্রথম বিস্ফোরণের এক মিনিটের মধ্যেই সাবেক শেরাটন বর্তমানের ক্রিস্টাল হোটেলে বিস্ফোরণে ৪জন নিহত এবং ১৩ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে কেউ এই হামলর দায় স্বীকার করেনি।







