চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরাকের মসুল বিশ্ববিদ্যালয় সরকারি বাহিনীর দখলে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৯ পূর্বাহ্ণ ১৫, জানুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

ইরাকে মসুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণে নিয়েছে ইরাকি বিশেষ বাহিনী। ক্যাম্পাসটি আইএসের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ছিলো।

এ কারণে মসুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলের বিষয়টিকে কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বিজয় হিসেবে দেখছে ইরাক সরকার।

বিবিসি জানায়, দু’দিনের ভারি গোলাগুলির পর শনিবার বুলডোজার দিয়ে ক্যাম্পাসের একদিকের দেয়াল ধসিয়ে বিশেষ বাহিনী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। ইরাকি বাহিনীর এক কমান্ডার জানান, আইএস বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরির রাসায়নিক দিয়ে আইএস জঙ্গিরা যে সব বিস্ফোরক ও গাড়ি বোমা বানিয়েছিল সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। আরও অনেক রাসায়নিক দ্রব্য বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

মসুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস দখলের মধ্য দিয়ে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহরের বেশিরভাগই এখন আইএস দখলমুক্ত। একজন জেনারেলের বরাতে ইরাকের সরকারি টেলিভিশন চ্যানেল বলেছে, নিরাপত্তা বাহিনী মসুল বিশ্ববিদ্যালয় এলাকাটি পুরোপুরি মুক্ত করেছে।

ইরাকি বাহিনী জানিয়েছে, মসুল শহরের পূর্ব অংশ এর আগেই সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। মসুলের পশ্চিমাঞ্চল এখনও আইএসের দখলে থাকলেও আগের মতো হামলা চালানোর ক্ষমতা নেই জঙ্গিদের।

সম্প্রতি আইএসের দেয়া খবরেই বলা হচ্ছিল, যৌথবাহিনীর বিমান হামলায় টাইগ্রিসের ওপরকার সবগুলো সেতুই ধ্বংস হয়ে গেছে। ওই হামলায় যে মসুলের বাসিন্দারা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছে তা জানানোই ছিল এর উদ্দেশ্য।

তবে উপগ্রহ থেকে পাওয়া চিত্র থেকে ধারণা করা হচ্ছে, ক্ষতি আসলে ততটা ব্যাপক নয়। ইরাকি বাহিনী আশা করছে, সেতুগুলো মেরামত করে মসুল শহরের পশ্চিম অংশে তাদের অভিযানের সময় সেগুলো কাজে লাগানো যাবে।

ট্যাগ: আইএসইরাক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুরন্ত জয়ে রিয়ালের সঙ্গে ব্যবধান কমালো বার্সেলোনা

পরবর্তী

নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশের ৫৬ রানের লিড

পরবর্তী

নিউজিল্যান্ডকে অলআউট করে বাংলাদেশের ৫৬ রানের লিড

ইমরুলের বিশ্বরেকর্ড

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT