চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরফানের ব্যাটে সাকিবের মোহামেডানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪২ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলতে মাঠে থাকা দুই ক্রিকেটার, একজন ব্যাট হাতে, অন্যজন উইকেটের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাট হাতে অসাধারণ ফিফটির পর বল হাতে দ্রুতই ৩ উইকেট নিয়ে পারটেক্স অধিনায়ক তাসামুল জাগিয়েছিলেন জয়ের আশা। কিন্তু ইরফান শুক্কুরের অসাধারণ ফিনিশিংয়ে মোহামেডানই হেসেছে শেষ হাসি।

পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৬ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে সাকিব আল হাসানের সাদা-কালো শিবির।

বৃহস্পতিবার মিরপুরে রাতের ম্যাচে পারটেক্সের দেয়া ১৫৮ রানের লক্ষ্য ১৪ বল ও ৬ উইকেট হাতে রেখে তাড়া করে ফেলে মোহামেডান। জয়ের নায়ক ইরফান ৫২ রানে অপরাজিত থাকেন। মারেন ৫টি চার ও দুটি ছক্কা।

নাদিফ চৌধুরী ২৩ বল খেলে ২৭ রানে অপরাজিত থাকেন। পঞ্চম উইকেটে তাদের ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি বদলে দেয় ম্যাচের চেহারা।

মাহমুদুল হাসান ৩৮, পারভেজ হোসেন ইমন ১৭, শামসুর রহমান শুভ করেন ১৯ রান। প্রথম বলেই আউট হন সাকিব। তাসামুল মোহামেডান অধিনায়ককে বোল্ড করে জাগিয়েছিলেন হ্যাটট্রিকের সম্ভাবনা। আগের বলে ইমনকে এলবিডব্লিউ করেন এ অফস্পিনার।

তাসামুলের দ্বিতীয় ও ইনিংসের চতুর্থ ওভারের প্রথম দুই বলে জোড়া শিকারে চমক জাগায় পারটেক্স। কিন্তু ইরফান ও নাদিফের প্রতিরোধে সেটি সম্ভব হয়নি। তাসামুল ৩ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। ইমরান আলি নিয়েছেন একটি উইকেট।

শের-ই-বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে আব্বাস মুসা ও তাসামুলের ব্যাটে ৫ উইকেট হারিয়ে ১৫৭ রানের লড়াকু সংগ্রহ গড়ে পারটেক্স স্পোর্টিং ক্লাব। আব্বাস ৪৪ বলে ৬৪ ও তাসামুল ৫৬ বলে ৫৯ রান করেন।

দুই ম্যাচ বিশ্রামের পর একাদশে ফেরা মোহামেডান পেসার তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। একটি করে উইকেট নিয়েছেন সাকিব ও আবু জায়েদ রাহি। মেডেন উইকেট নিয়ে বোলিংয়ের সূচনা করলেও শেষ পর্যন্ত ৪ ওভারের কোটা শেষ করেন ৩১ রান খরচায়।

ট্যাগ: ইরফানবঙ্গবন্ধু ডিপিএল-২০২১মোহামেডানলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আফগানদের বিপক্ষে বাংলাদেশকে ড্র এনে দিলেন তপু

পরবর্তী

কনওয়ের রেকর্ডকাব্য থামল ২০০ রানে

পরবর্তী
কনওয়ে ২০০ রানের ইনিংস খেলছেন, ক্রিকেট মাঠে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

কনওয়ের রেকর্ডকাব্য থামল ২০০ রানে

চ্যানেল আই অনলাইন ২০২৩-২৪ বাজেটের জন্য রেকর্ড ঘাটতি নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড ঘাটতির বাজেটে রাজস্ব আদায়ে চ্যালেঞ্জ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT