চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমার্জিং কাপে প্রথম দিনেই মাঠে নামবে আট দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

এশিয়ার আট দেশ নিয়ে ইমার্জিং এশিয়া কাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। প্রথম দিনেই মাঠে নামবে অংশগ্রহণকারী সবগুলো দল। ২৭ মার্চ টুর্নামেন্টের প্রথম দিনে চার ভেন্যুতে গড়াবে চারটি ম্যাচ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ হংকং। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের মুখোমুখি হবে স্বাগতিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির একটি সূত্র চ্যানেল আই অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছে।

অন্য গ্রুপে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। তুলনামূলক সহজ গ্রুপেই পড়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সবগুলো ম্যাচ কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এখানকার দুটি ভেন্যু ছাড়াও টুর্নামেন্টের ম্যাচগুলো হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও এমএ আজিজ স্টেডিয়ামে।

শুধুমাত্র ফাইনাল হবে দিবা-রাত্রির। ৩ এপ্রিল দুপুর ২টায় শুরু হবে ফাইনাল। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে ম্যাচটি।

৫০ ওভারের ম্যাচের এই টুর্নামেন্টে এশিয়ার চার টেস্ট দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার হয়ে খেলবে তাদের অনূর্ধ্ব-২৩ দল। এই চার দল তাদের খেলোয়াড় তালিকায় জাতীয় দলের চারজন করে খেলোয়াড় রাখতে পারবে। বাকি চার দেশের জাতীয় দল অংশ নেবে এই টুর্নামেন্টে। ২৫ মার্চ ঢাকায় আসতে শুরু করবে দেশগুলো। ওইদিনই ম্যাচের ভেন্যুতে পৌঁছাবেন তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শিগগিরই ঘোষণা করা হবে। প্রাথমিক দলটি হবে ২২ সদস্যের। নির্বাচকরা দল ঠিক করে পাঠিয়েছেন মিডিয়া কমিটির কাছে। এখন শুধু ঘোষণার অপেক্ষা। মিরপুরে স্বাগতিক দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে ১১ মার্চ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমার্জিং কাপসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

এইচএসসির প্রশ্নে ত্রুটি প্রমাণিত হলে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬

সিকিমে দেখা মিলল বাংলাদেশের ‘সুবোধ’ ম্যুরাল, তদন্তে ভারতীয় পুলিশ

জুলাই ১৪, ২০২৬

জাতিসংঘে এলডিসির পক্ষে ৫ দফা প্রস্তাব তুলে ধরল বাংলাদেশ

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা চলবে নির্ধারিত সূচিতে

জুলাই ১৪, ২০২৬

বিশ্বকাপ থেকে ফিরে দেশে বীরের সংবর্ধনা পেলেন হালান্ডরা

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT