চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরুল-মমিনুলের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৩ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৫
স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে ৬৯ রানের এক দুর্দান্ত জুটি গড়ে তোলার পর সামান্য সময়ের ব্যবধানেই ফিরে গেলেন ইমরুল কায়েস এবং মমিনুল হক। দ্বিতীয় সেশনের শুরুতেই দলীয় ৮১ এবং ৮৬ রানের সময় ফিরে যান মমিনুল হক এবং ইমরুল কায়েস। ৮৭ বল খেলে মমিনুল করেন ৪০ রান। ইমরুল ফিরেন ৯৩ বল খেলে ৩০ রান করে। জেপি ডুমিনির ঘুর্ণি জাদুতে পরাস্ত হন ধীরস্থির ব্যাটিং করতে থাকা এই দুই ব্যাটসম্যান।

বাংলাদেশ-সাউথ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে ২৯ ওভার খেলা শেষে ইমরুল কায়েস এবং মমিনুল হকের দায়িত্বশীল ব্যাটিংয়ে এক উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। দিনের শুরুতেই তামিম ইকবালের বিদায়ে হোঁচট খেলেও প্রথম সেশনে আর সফলতার দেখা পায়নি প্রোটিয়া বোলাররা।

সিরিজ নির্ধারণী দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচটিতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ দল। ডেল স্টেইনের টেস্ট ক্যারিয়ারের চারশোতম শিকার হয়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম। মাত্র ছয় রান করেই স্লিপে দাড়ানো হাশিম আমলার হাতে ধরা পরেন প্রথম টেস্টে অর্ধশতক করা তামিম।

মিরপুরে  দ্বিতীয় টেস্ট ম্যাচটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ড্রয়ের পর শেষ ম্যাচটিতে জয় পাওয়ার লক্ষ্যে মুখিয়ে আছে দুর্দান্ত ফর্মে থাকা টাইগার বাহিনী। কিন্তু প্রথম দিনই ডেল স্টেইন, মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডারের গতিময় বোলিংকে সামলানোর কঠিন পরীক্ষায় অবতীর্ণ টাইগাররা। সঙ্গে দুমিনির ঘুর্ণি।

বাংলাদেশ একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। তাইজুল ইসলামের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এই ডানহাতি অফস্পিনার ও ব্যাটসম্যান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, নাসির হোসেন, লিটন দাস, মোহাম্মদ শহীদ, মুস্তাফিজুর রহমান, জুবায়ের হোসেন।

সাউথ আফ্রিকা একাদশ: ডিন এলগার, স্টিয়ান ভ্যান জিল, ফাফ ডু প্লেসি, হাশিম আমলা (অধিনায়ক), টেম্বা বাভুমা, জেপি ডুমিনি, ডেন ভিলাস, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হারমার, মরনে মরকেল।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কক্সবাজারের নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে

পরবর্তী

সুর আর তারার মেলায় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

পরবর্তী

সুর আর তারার মেলায় সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড

শান্তিরক্ষী বাহিনীর সঙ্গে ফারুক খানের বৈঠক

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT