চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানের জন্য নোবেল চান পাকিস্তানের মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০১৯
আন্তর্জাতিক
A A

আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত পাঠানোয় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি জানিয়েছে দেশটির তথ্যমন্ত্রী ফুয়াদ চৌধুরী।

শনিবার পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলিতে এমন দাবি উত্থাপন করা হয় বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খান ভারতীয় পাইলট অভিনন্দনকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়ার ফলে ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার অবসান হয়েছে।

দুই দেশের বৈরি সম্পর্কের হ্রাসে প্রধানমন্ত্রী ইমরান খানের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করে আরো বলা হয়, ইমরান খান যুগান্তকারী এ সিদ্ধান্তের ফলে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য।

আগামী সোমবার এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য দিন ধার্য করেছে দেশটির পার্লামেন্ট।

এরআগে গতকাল ভারতের পাইলটকে মুক্তি দেয়ার সিদ্ধান্তে ইমরানকে নোবেল পুরস্কার দেয়ার দাবি জানান পাকিস্তানের সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা।

Reneta

এ দাবিতে টুইটারে হ্যাশট্যাগ দিয়ে ঝড় তুলেছেন তারা। পাকিস্তানজুড়ে টুইটার ট্রেন্ডে পরিণত হয়েছে ‘নোবেল প্রাইজ ফর ইমরান খান’ হ্যাশট্যাগ।

পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশংসা করেন জাতিসংঘের মহাসচিব, তুরস্ক, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের নেতারা তার রাজনৈতিক প্রজ্ঞার ব্যাপক প্রশংসা করেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরান খানপাকিস্তানের প্রধানমন্ত্রীশান্তিতে নোবেল
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT