চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমরানকে অযোগ্য ঘোষণার পিটিশন খারিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৪ অপরাহ্ন ২৪, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণার দাবিতে করা পিটিশন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।

ওই পিটিশনে ইমরানকে মিথ্যাবাদী এবং অধার্মিক বলে অভিযোগ করে জাতীয় সংসদ সদস্য হওয়ার অযোগ্য ঘোষণার দাবি তোলা হয়।

প্রধান বিচারপতি মিয়া সাকিব নিসারের নেতৃত্বাধীন তিন বিচারকের বেঞ্চ এই পিটিশন খারিজ করে দিয়ে বলেন, যখন এই পিটিশন দায়ের করা হয়েছিল তখন তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। সুতরাং এই পিটিশন নিরর্থক।

আদালতের বক্তব্য, ইমরান খানকে অযোগ্য ঘোষণা করে ওই পিটিশন দায়ের করা হয়েছিল গত জাতীয় সংসদের সময়ে। সেটা বর্তমানে শেষ হয়ে গেছে। তাই এই আবেদনও এখন অকার্যকর।

পিটিশনকারী জানান, একই ধরনের একটি আবেদন হাইকোর্টেও জমা দেওয়া হয়েছে। এ সময় বেঞ্চ তাকে জানান, অন্য যে কোনো আইনি ফোরামে এ ধরনের আবেদন করার অধিকার রয়েছে পিটিশন দায়েরকারীর।

তবে এই পিটিশন প্রত্যাহার করে নিচ্ছেন বলে পিটিশন দায়েরকারীর আইনজীবী আদালতকে জানানোর পর পিটিশনটি খারিজ করে দেন পাক প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

Reneta

গত মে মাসে তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে এক দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে এক ছয় সদস্যের যৌথ তদন্ত দল জেআইটি গঠন করা হয়।

ওই সময়ে মিথ্যাবাদী এবং ন্যায়-নীতিহীন হিসেবে উল্লেখ করে ইমরান খানকে রাজনীতিতে অযোগ্য ঘোষণার দাবি জানিয়ে পিটিশন দায়ের করেন আইনজীবী ব্যারিস্টার দানিয়াল চৌধুরী। তখন থেকেই তার এই আবেদন সুপ্রিম কোর্টে ঝুলে ছিল।

পিটিশনার চাইছিলেন যেন তেহরিক ই ইনসাফের প্রধান ইমরান খানের কোনো বক্তব্য জেআইটি সদস্যদের প্রভাবিত করতে না পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরানইমরান খানপাকিস্তানপিটিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT