চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইমপ্রেসের নতুন ছবি ‘মন দেব মন নেব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৪ অপরাহ্ণ ১২, আগস্ট ২০১৭
বিনোদন
A A
রবিন খান, সিঁথি সাহা ও শওকত আলী ইমন

রবিন খান, সিঁথি সাহা ও শওকত আলী ইমন

‘অনেক প্রতীক্ষা পরীক্ষা নিরীক্ষা সংযোজন বিয়োজনের পর শুরু হচ্ছে রবিন খান পরিচালিত ছবি মন দেব মন নেবর কাজ। রোমান্টিক মিউজিক্যাল কমেডি ধাঁচের এই ছবির পাত্র পাত্রী নির্বাচনে থাকছে বিশেষ চমক। চলছে গানের প্রস্তুতি। শুটিং শুরু অচিরেই।’ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন চলচ্চিত্রের খুব পরিচিত স্ত্রিপ্ট রাইটার আব্দুল্লাহ জহির বাবু। সাথে গান রেকর্ডিংয়ের একটি ছবি পোস্ট করেছেন। ছবির সবকটি গানের কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত পরিচালনা করছেন শওকত আলী ইমন। ছবির চিত্রগ্রহণ করবেন বরেণ্য চিত্রগ্রাহক মাহফুজুর রহমান।

জানা গেছে, মন দেব মন নেব ইমপ্রেস টেলিফিল্মের নতুন ছবি। শিল্পীদের চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। এরই মধ্যে ছবি তৈরির প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। গান তৈরির কাজ চূড়ান্ত হচ্ছে। লোকেশনও চূড়ান্ত হয়েছে।

রবিন খান বলেন, ‘আমি ২৬ বছর ধরে নির্মাণের সাথে জড়িত আছি। শুরুটা হয়েছিল চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে। কামাল আহমেদ, স্বপন চৌধুরী, শহিদুল ইসলাম খোকন, কমল সরকার, হাফিজউদ্দিন এবং মালেক আফসারির সঙ্গে সহকারি পরিচালক হিসেবে কাজ করেছি। নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র তৈরি করেছি। এবার নিজে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছি। আর প্রথম ছবিতে অনেকগুলো চমক রাখার চেষ্টা করছি।’

তবে চমক চমক হিসেবেই রাখতে চান। এখনই তা প্রকাশ করতে চান না রবিন খান। বললেন, ‘গল্প থেকে শুরু করে শিল্পী নির্বাচন, গান তৈরি-সব কিছুতেই কিছু চমক তো থাকবেই। আর ইমপ্রেস টেলিফিল্মও এই ছবিটিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। একটা ভালো ছবি তৈরির স্বপ্ন দেখছি আমরা সবাই।’

জানালেন, ঈদুল আজহার পরপরই ছবির শুটিং শুরু হবে। তবে গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে ছবির আনুষ্ঠানিক কাজ শুরু হবে ঈদের আগেই।

ট্যাগ: রবিন খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানের আপত্তিতে আয়োজক স্বত্ব হারাল ভারত

পরবর্তী

নিজের লেখা গান গেয়েছেন প্রিয়াংকা

পরবর্তী
প্রিয়াংকা চোপড়া

নিজের লেখা গান গেয়েছেন প্রিয়াংকা

অস্ত্রোপচারের পর আইসিইউতে মুক্তামনি, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তামনিকে নিয়ে আবার স্কুলে যাওয়ার আশা যমজ হীরামনির

সর্বশেষ

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬

দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী

আগস্ট ২৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT