চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভ্যালিসহ ৪ ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A

নানা কারণে বিতর্কিত চারটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)।

প্রতিষ্ঠানগুলো হলো, ইভ্যালি ডটকম লিমিটেড, ধামাকা শপিং (ইনভেরিয়েন্ট টেলিকম লি:), সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে সংগঠনটি।

Banglabid

গতকাল ২৮ সেপ্টেম্বর ২০২১ তারিখে ই-ক্যাবের কার্যনির্বাহী পরিষদের সভায় প্রতিষ্ঠানগুলোর সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।

সদস্যপদ স্থগিত করে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে- ইভ্যালি ডটকম লিমিটেড দীর্ঘদিন ধরে বারবার সময় নেয়ার পরও ক্রেতাদের সমস্যার সমাধান না করা, ই-ক্যাবকে চাহিদা মোতাবেক তথ্য না দেয়া, ডিজিটাল কমার্স নির্দেশিকা-২০২১ পরিপূর্ণভাবে প্রতিপালন না করা ও ক্রেতা-বিক্রেতাদের পাওনা পরিশোধের বিষয়ে সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ না করা ইত্যাদি।

আর ধামাকা শপিং কয়েকমাস অতিবাহিত হওয়ার পরও ক্রেতাদের পণ্য বা মূল্যফেরত না দেয়া, এবং ক্রেতা ও সরবরাহকারীদের অভিযোগের সমাধানে সুনির্দিষ্ঠ তারিখ ঘোষণা না করা ও ক্রেতা-বিক্রেতাদের পাওনা পরিশোধে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করা ও অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবসায়িক কার্যক্রম বন্ধ রাখার অভিযোগে সদস্যপদ স্থগিত করা হয়েছে।

Reneta

সিরাজগঞ্জ শপের বিরুদ্ধে অভিযোগ, ই-ক্যাবের পত্রের জবাব না দেয়া, অভিযোগসমূহ নিষ্পত্তি ও ডিজিটাল কমার্স নির্দেশিকা-২০২১ প্রতিপালন এর বিষয়ে পদক্ষেপ গ্রহণ না করা, এ সম্পর্কিত তথ্য প্রদান না করাসহ ও সাম্প্রতিকসময়ে গ্রাহকের অর্থ ফেরত না দেয়াসহ বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড ই-কমার্সের নামে বেআইনি এমএলএম ব্যবসার সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

প্রতিষ্ঠানগুলোর ক্রেতা ও মার্চেন্টদের পাওনা পরিশোধ, নির্দেশিকা বাস্তবায়ন ও অন্যান্য অভিযোগ নিষ্পত্তি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে।

না হলে, অভিযোগের বিশ্লেষণ ও পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানসমূহের সদস্যপদ বাতিল করা হতে পারে বলে জানিয়েছে ই-ক্যাব।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘নো টাইম টু ডাই’র প্রিমিয়ারে জমকালো উইলিয়াম-কেট

পরবর্তী

প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফগান নারী বিচারকেরা

পরবর্তী

প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন আফগান নারী বিচারকেরা

রাজশাহী সিটি করপোরেশনের কয়েকটি মার্কেটের আংশিক শেয়ার হস্তান্তর

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT