চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভোট জালিয়াতির চূড়ান্ত মাস্টার প্ল্যান: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৮
রাজনীতি
A A
রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী।

বাংলাদেশের অধিকাংশ দল, পেশাজীবী সংগঠন,সুশীল সমাজের বিরোধীতা ও সারা বিশ্ব থেকে প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ হওয়ার পরও আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত ভোট জালিয়াতির চূড়ান্ত মাস্টার প্ল্যান বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী

শুক্রবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডিজিটাল মেশিনটি বাংলাদেশের আগামী নির্বাচনে ১০০ আসনে ব্যবহার করার অনুমোদন করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ কয়েকজন কমিশনার। নিজের নেতৃত্বাধীন কমিশনেও ভিন্নমত থাকার পরও ইভিএম ব্যবহারে মরিয়া হয়ে এটি বাস্তবায়নে চূড়ান্ত উদ্যোগ গ্রহণ সুস্পষ্ট হলো, প্রধান নির্বাচন কমিশনার আগামী ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দৃঢ় সংকল্পবদ্ধ। প্রধান নির্বাচন কমিশনার স্বাধীন বিবেক দ্বারা চালিত নন। ভোটারবিহীন অবৈধ সরকারের বাকশালী বিবেকই তিনি নিজের মধ্যে প্রেথিত করেছেন।

তিনি বলেন, এটা দিবালোকের মত প্রমাণিত হলো যে, সবদিক থেকে ইভিএমের ব্যাপারে বিরোধীতা থাকার পরও সিইসিসহ কয়েকজন কমিশনারের একতরফা ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত আগামী নির্বাচন জালিয়াতি করারই চুড়ান্ত মাস্টার প্লান। কারণ বিশেষজ্ঞরা মনে করেন একটি গোপন কোড জানা থাকলেই ইভিএম ভোটিং মেশিনের গণনাপদ্ধতি সম্পূর্ণ পাল্টিয়ে ফেলা যায়।

রিজভী বলেন, ভোটারবিহীন আওয়ামী জোটের সরকার জনগণের টাকায় জালিয়াতি করার মেশিন কিনে জালিয়াতির নির্বাচন করতে চায়। কিন্তু ভোট নিয়ে অনাচারের পুনরাবৃত্তি জনগণ রুখে দেবে। এবারে জনগণের কঠিন ঐক্যে সরকারের সকল পরিকল্পনা ধুলিস্যাৎ হয়ে যাবে।

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি:

১। আগামীকাল ১ সেপ্টেম্বর শনিবার বিএনপির দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এর মাজারে দলটির সিনিয়র নেতৃবৃন্দ ফাতেহা পাঠ ও পুস্পার্ঘ অর্পণ করবেন। দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সকাল ১০টার পূর্বেই সেখানে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

Reneta

২। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ২টায় জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৩। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে সকাল ৬টায় দলীয় পতাকা উত্তোলন করবে বিএনপি নেতাকর্মীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মনিপুরের বক্সার ডিংকোর ভূমিকায় শহীদ কাপুর

পরবর্তী

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিমসটেক সম্মেলন

পরবর্তী
বিমসটেক

কাঠমান্ডু ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো বিমসটেক সম্মেলন

ব্যোমকেশের মুখোমুখি ভাওয়াল রাজা!

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT