জনপদ

ইভটিজিংয়ে বাধা দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদে অবরোধ

শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে প্রতিবাদ জানাচ্ছে, শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলের কালিহাতীতে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। অভিযুক্তের বিচারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধাঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে কালিহাতী থানা পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ মিছিল তুলে নেয় শিক্ষার্থীরা। ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

জান যায়, বিদ্যালয়ের ইংরেজি সহকারী শিক্ষক সুশান্ত কুমার সূত্রধর (দীপক) ইভটিজিং এর প্রতিবাদ করায় বৃহস্পতিবার সকালে অভিযুক্ত কিশোর স্কুল প্রাঙ্গনে প্রবেশ করে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে। অভিযুক্ত কিশোর সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য আবু নাসিরের ছেলে। এদিকে শিক্ষক লাঞ্ছনার ঘটনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পরলে তারা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেন।

অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা আজিজুর রহমান।

বিষয়:ইভটিজিং শিক্ষক লাঞ্ছিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…