অন্যান্য

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে নতুন ক্যাথ ওয়ার্ড উদ্বোধন

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে নতুন ক্যাথ ওয়ার্ড উদ্বোধন

আধুনিক আর উন্নত চিকিৎসা সেবায় নতুন মাত্রা যোগ করল ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনষ্টিটিউট।

বৃহস্পতিবার দুপুরে রমন বিবি ক্যাথ ওয়ার্ড নামে নতুন একটি ওয়ার্ড উদ্বোধন করেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোসাদ্দেক আলী।

সকলকে উন্নত সেবা দেয়ার লক্ষ্যে তার মায়ের নামে ক্যাথওয়ার্ডটি চালু করা হয়েছে বলে জানান তিনি।

প্রায় সাড়ে ৩ কোটি টাকা খরচে গড়ে তোলা হয়েছে রমন বিবি ক্যাথ ওয়ার্ড।

অনুষ্ঠানের বক্তৃতায় সকলকে এরকম সেবামূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক।

ক্যাথওয়ার্ডটি গড়ে তুলতে সহায়তা করার জন্য এনটিভিকে ধন্যবাদ জানিয়েছে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…