ইউরোপা লিগে ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকের সুবাদে প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই রাতে জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পারও।
ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ফ্রেঞ্চ ক্লাব সেইন্ট এতিনে’র বিপক্ষে মাঠে নামে রেড ডেভিলরা। ম্যাচের ১৫ মিনিটে ফ্রি-কিক থেকে গোলের সূচনা করেন ম্যানইউর স্ট্রাইকার ইব্রাহিমোভিচ।
বিরতির পর ৭৫ মিনিট ও ৮৮ মিনিটে বাকি দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই সুইডিস স্ট্রাইকার।

অন্য ম্যাচে বেলজিয়ান ক্লাব গেঙ্ক এর কাছে ১-০ গোলে হেরেছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ম্যাচের ৫৯ মিনিটে একমাত্র গোলটি করেন জেরেমি পারবেট।







