চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের দশ উইকেট, রনির ক্যারিয়ার সেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০১ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ড্রতে শেষ হল বিসিএলের দ্বিতীয় রাউন্ড। শনিবার ফলোঅনে পড়েও এনামুল হক বিজয়ের সেঞ্চুরিতে ইস্ট জোনের সঙ্গে ড্র করেছে সাউথ জোন। আর আবু হায়দার রনির বোলিং তোপের মুখে সেন্ট্রাল জোনের সঙ্গে শেষ পর্যন্ত ড্র করে নর্থ জোন।

শামসুর রহমানের ১৫৩ ও ইয়াসির আলীর ১১২ রানের ইনিংসে ভর করে ইস্ট জোন ৪৭৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। জবাবে সাউথ জোন এনামুল হক জুনিয়র ও মাহমুদুল হাসানের বোলিং তোপে ২৫৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে।

অবশ্য ফলোঅন করতে নেমে এনামুল হক বিজয়ের অনবদ্য ১৩৩ রানের ইনিংসে ভর করে ৩৭৭ রান তোলে। এরপর ড্র মেনে নেয় উভয় দল।

আগেরদিন এনামুল হক বিজয় ৪৬ রানে অপরাজিত ছিলেন। শনিবার বিজয় প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১৭তম সেঞ্চুরি তুলে নেন। ২০৫ বল খেলে ১৩টি চার ও ১ ছক্কায় সেঞ্চুরি পূর্ণ করেন।

২৮৫ রানের মাথায় বিজয়ও সাজঘরে ফেরেন। পরে রকিবুল হাসান ও মেহেদী হাসান মিলে দলীয় সংগ্রহকে ৩৭৭ রান পর্যন্ত টেনে নেন। এই রানে ড্র মেনে নেয় উভয় দল।

Reneta

বল হাতে ইস্ট জোনের আফিফ হোসেন ও এনামুল হক জুনিয়র ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মাহমুদুল হাসান। ম্যাচসেরা হন ১৫৩ রানের ইনিংস খেলা ইস্ট জোনের শামসুর রহমান শুভ।

অন্য ম্যাচে, জয়ের জন্য শেষদিনে বিসিবি নর্থ জোনের দরকার ছিল ২৭৭ রান, আর সেন্ট্রাল জোনের ৯ উইকেট। শেষ পর্যন্ত জয় পায়নি কেউই।

২৮৪ রানের লক্ষ্য তাড়ায় শনিবার শেষদিনে বিসিবি নর্থ জোন ৯ উইকেটে ২৫৫ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে ম্যাচ ড্র হয়ে যায়। ৮৬ রানে ৬ উইকেট নেন পেসার আবু হায়দার রনি।

দলের হয়ে সর্বোচ্চ স্কোর করেন সানজামুল। তবে ৮ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে তাকে। ৯২ রান করে রবিউলের বলে ফিরতি ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস। হাফসেঞ্চুরি করেছেন জহুরুল (৫২)।

জয় থেকে ৩৪ রান দূরে নর্থ জোন, তখন সাউথ জোনের দরকার ১ উইকেট। এরপর অবশ্য দুই ওভার পাঁচ বল হতেই আলোকস্বল্পতায় আর খেলা হয়নি। তখনো দিনের প্রায় ১৩ ওভার বাকি ছিল।

রনি প্রথম শ্রেণির ক্যারিয়ার সেরা ৮৬ রানে নেন ৬ উইকেট। ৫৪ রানে ৩ উইকেট নেন রবিউল। ম্যাচসেরা হয়েছেন ম্যাচে ১০ উইকেট নেওয়া নর্থ জোনের ইবাদত হোসেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট শিকার করেন এ পেসার।

ড্রয়ের পরও পয়েন্ট টেবিলে শীর্ষেই আছে সেন্ট্রাল জোন। প্রথম রাউন্ডের জয় ও দ্বিতীয় রাউন্ডের ড্রয়ে তাদের সংগ্রহ ১৩.৩২ পয়েন্ট। ৭.০৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে নর্থ জোন। দুই ম্যাচের দুটিতেই ড্র করে ইস্ট জোনের সংগ্রহ ৭.৯৪ পয়েন্ট। দুই ম্যাচে এক হারে ও এক ড্রতে সাউথ জোনের সংগ্রহ ৪.৩৯ পয়েন্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিসিএল ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বের শুভ উদ্বোধন

জুলাই ২১, ২০২৬

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

জুলাই ২১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জুলাই ২১, ২০২৬

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

জুলাই ২১, ২০২৬

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT