চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতের তোপে স্বস্তির হাওয়া, কিউই দুর্গ ভাঙবে এবার?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

অযথা রিভিউ নেয়া, ক্যাচ হাতছাড়া, রান আউটের সহজ সুযোগ হেলায় হারানো। মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনটি বাংলাদেশের জন্য হতে পারত আক্ষেপে মোড়ানো। শেষ ঘণ্টায় ইবাদত হোসেনের আগুনে বোলিং এনে দিয়েছে স্বস্তির সুবাতাস। ৭ বলের ব্যবধানে ৩ উইকেট তুলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের আশা জাগিয়েছেন ডানহাতি পেসার।

১৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা নিউজিল্যান্ড চতুর্থ দিন শেষে ৫ উইকেট হারিয়ে তুলেছে ১৪৭ রান। স্বাগতিকদের লিড ১৭ রানের। পঞ্চম ও শেষ দিনের সকালে বোলাররা ঝলক দেখাতে পারলে সুযোগ আসতে পারে প্রথমবার কিউই দুর্গ ভাঙার।

নিউজিল্যান্ডের মাটিতে কোনো সংস্করণেই জয় নেই বাংলাদেশের। সেটি যদি আসে নতুন বছরের প্রথম মিশনে, নিঃসন্দেহে ছন্দে ফেরাবে টাইগার ক্রিকেটকে। প্রত্যাশিত জয় যদি ধরা নাও দেয়, বড় সুযোগ আছে ড্র করে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্টের খাতা খোলার।

৬৩ রানে স্বাগতিকদের ২ উইকেট তুলে নিয়ে দারুণ কিছুর আশা জাগান টাইগার বোলাররা। পরে তৃতীয় সেশনের কিছুটা সময় তালগোল পাকিয়ে ফেলেছিল বাংলাদেশ। রস টেলরের সঙ্গে জুটি জমিয়ে ফেলা উইল ইয়াং যখন ৬০ রানে, রান আউটের সহজ সুযোগ মিস করেন ইবাদত। সেই আক্ষেপই হয়ত তাকে পরে আগ্রাসী করে তোলে!

ইয়াংকে (৬৯) বোল্ড করে ৭৩ রানের জুটি ভাঙেন ইবাদত। এক বল পর বোল্ড করেন হেনরি নিকোলসকে (০)। জোড়া শিকারের পরের ওভারের তৃতীয় বলে টম ব্লান্ডেলকে (০) করেন এলবিডব্লিউ। ১৩৬/২ থেকে নিউজিল্যান্ডের স্কোরকার্ড হয়ে যায় ১৩৬/৫। দিনের শেষটায় অনেক চেষ্টার পরও সাফল্য মেলেনি।

বাংলাদেশের পথের কাটা হয়ে টিকে আছেন টেলর। ৪০ রানে অপরাজিত ক্যারিয়ারের বিদায়লগ্নে থাকা ব্যাটার। তার সঙ্গে রাচিন রাভিন্দ্র অপরাজিত আছেন ৬ রান নিয়ে।

Reneta

ইবাদত ৩৯ রানে ৪টি ও তাসকিন আহমেদ ২২ রানে নেন একটি উইকেট। কিউই অধিনায়ক টম ল্যাথামকে (১৪) বোল্ড করে শুরুর আঘাতটি হানেন তাসকিনই। নিউজিল্যান্ডের সংগ্রহ তখন ২৯ রান। ডেভন কনওয়েকে (১৩) সাদমানের হাতে ক্যাচ বানিয়ে দলীয় ফিফটির পর প্রথম সাফল্য পান ইবাদত।

৬ উইকেটে ৪০১ রান নিয়ে চতুর্থ দিনের সকালে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বি। প্রথমঘণ্টা ভালোভাবেই পার করে দেন তারা। জুটিতে একশ রানের লিডও পার করে ফেলেন। পানি পানের বিরতির পরের ৪০ মিনিটে বাকি ৪ উইকেট হারিয়ে ৪৫৮তে গুটিয়ে যায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৩২৮ রানে থামিয়ে দেয়া কিউইদের বিপক্ষে ১৩০ রানের লিড পায় মুমিনুল হকের দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনলিড স্পোর্টসল্যাথাম
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT