চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইবাদতই ম্যাচের নায়ক, সেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ পূর্বাহ্ণ ০৫, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ শেষে দ্বিতীয়বার ভাবতে হয়নি কার হাতে উঠবে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার। অনুমেয়ভাবেই ইবাদত হোসেন চৌধুরী। বিমানবাহিনীর সৈনিক পেসার হান্টের মাধ্যমে এসেছিলেন জাতীয় পর্যায়ে। যার হাত ধরে বাংলাদেশ প্রথমবার নিউজিল্যান্ড সফরে পেল সাফল্য।

মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের বিকেলে দ্রুত ৩ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন ইবাদত। দিন শেষ করেছিলেন ৪ উইকেটে। পঞ্চম দিনের সকালে আরও ২ উইকেট তুলে মোট ৬ সাফল্যে জয় উপহার দেন বাংলাদেশকে।

ইবাদতের পেস তোপে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ১৬৯ রানে। ৪০ রানের সহজ লক্ষ্য ২ উইকেট হারিয়ে তাড়া করে সফরকারীরা।

প্রথম ইনিংসে একটি ও দ্বিতীয় ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নিয়ে ইবাদত ম্যাচসেরা। এটি দেশের বাইরে বাংলাদেশের কোনো পেসারের সেরা বোলিংয়ের রেকর্ড।

প্রায় ৯ বছর পর টেস্টে ৫ উইকেটের স্বাদ পেলেন বাংলাদেশের কোনো পেসার। ২০০৮ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে চট্টগ্রামে ২৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন শাহাদাত হোসেন রাজিব। ২০১৩ সালে জিম্বাবুয়ে সফরে পরপর দুই টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন রবিউল ইসলাম রবি। পরে বাংলাদেশের আর কোনো পেসার পারছিলেন না অর্জনে নাম লেখাতে। অবশেষে এলেন ইবাদত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনলিডলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আমরা সবকিছু নিংড়ে দিয়েছি, সামর্থ্যের ১১০ ভাগ দিয়েছি

পরবর্তী

সাকিবের ‘অভিনন্দন’, তামিমের ‘টুপি খোলা অভিনন্দন’

পরবর্তী

সাকিবের ‘অভিনন্দন’, তামিমের ‘টুপি খোলা অভিনন্দন’

ইবাদত বললেন...

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT