অন্যান্য

ইফতারে ঝটপট পনির টোস্ট

ইফতারে ঝটপট পনির টোস্ট

প্রতিদিন তো অনেক আইটেমই তৈরি করা হয় ইফতারে। আজ নতুন একটি আইটেম পনির টোস্ট তৈরি করে খুশি করে দিন পরিবারের সবাইকে। বিশেষ করে ছোটরা ও কিশোর-কিশোরীরা খুব পছন্দ করবে এই পনির টোস্ট। আর খুব দ্রুত তৈরি করা যায় বলে ঝামেলাও কম। ভিন্ন স্বাদের মজাদার এই পনির টোস্ট নিত্যদিনকার আইটেমে যোগ করবে এত নতুন মাত্রা।

যেভাবে তৈরি করবেন- 
প্রয়োজনীয় উপকরণ: (৮ জনকে পরিবেশনের জন্য) পাতলা ৪ স্লাইস ব্রেড, মাখন পরিমাণ মতো, আধা কাপ মজোরিলা পনির কুচি, আধা কাপ বাজারে পাওয়া সাধারণ পনির কুচি, ২টেবিল চামচ দুধ, ১ চিমটি লবণ, ১ চিমটি সরিষা গুঁড়ো , আধা চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, ১টি কাঁচা মরিচ কুচি।
প্রস্তুতপ্রণালী: প্রথমে ব্রেড স্লাইসগুলোতে অল্প করে মাখন লাগিয়ে আগে থেকে ১০ মিনিট প্রিহিট করে রাখা ওভেনে ব্রেড স্লাইসগুলো ৫ মিনিট ২’শ ডিগ্রী সেন্টিগ্রেটে হালকা বেক করে বের করে ফেলতে হবে। ব্রেড বেক করার সময় একটি পাত্রে ২ ধরণের পনির নিয়ে তার মধ্যে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে পনির-দুধের পেস্ট করে ফেলতে হবে।

পনিরে এমনিতেই নোনতা বলে মিশ্রণে খুব সামান্য লবণ, সরিষা, শুকনো মরিচ গুঁড়ো, কাঁচা মরিচ কুচি দিয়ে মিশ্রণটির সঙ্গে ভালো করে মিশাতে হবে। এরপর বেক করে রাখা ব্রেডগুলোর ওপর একপাশে পনিরের মিশ্রণ লাগাতে হবে। এবার ব্রেড স্লাইসগুলো আবার ওভেনে ২’শ ডিগ্রী সেনিগেট্রে ৫ থেকে ১০ মিনিট বেক করতে হবে। এরপর ব্রেড স্লাইসগুলো কোনাকোনি কেটে প্লেটে সাজিয়ে নিন। ইফতারে খাবার টেবিলে এই লোভনীয়, সুস্বাদু পনির টোস্ট সবারই মন কাড়বে।

বিষয়:রমজান রোজার খাবার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…