আন্তর্জাতিক

ইরাকে ইফতারি খেয়ে শতাধিক শরণার্থী অসুস্থ

ইরাকে অসুস্থ

রেঁস্তোরায় বানানো ইফতারি খেয়ে ইরাকের মসুল শহরের এক শরণার্থী শিবিরে নারী ও শিশুসহ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে এক শিশুসহ দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমগুলো  বলছে, কাতারভিত্তিক একটি দাতব্য সংস্থা শরণার্থীদের জন্য ওই খাবার সরবরাহ করেছিল। অসুস্থদের শহরের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মসুল শহর থেকে ১৩ মাইল পূর্বে ইরবিলের মাঝে অবস্থিত দি হাসানশাম ইউটু শিবিরে এই ঘটনা ঘটেছে। গরম এবং পানিশূন্যতার কারণে এমন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইফতারির খেয়ে তারা বমি করতে শুরু করেন। খাবারের মধ্যে ছিল শিম, মুরগির মাংস এবং অন্যান্য খাদ্য সামগ্রি।

মসুলকে পুর্নউদ্ধার করতে ইরাকি সেনাদের সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সংঘর্ষ লেগেই আছে সেখানে। এই শরণার্থী শিবিরে অবস্থান করছেন প্রায় ৬ হাজার মানুষ।

ইফতারি ইরাক মসুল

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই ইফতারি খেয়ে ৮০০ জনের মতো অসুস্থ হয়ে পড়ে। যার মধ্যে দুই শতাধিক ব্যক্তিকে হাসপাতালে নেয়া হয়।

এ বিষয়ে ওই শরণার্থী শিবিরের তত্ত্ববধায়ক রিজগার ওবেদ জানান, বাইরে থেকে কোন সংস্থার খাদ্যদ্রব্য গ্রহণ না করতে কঠোর নির্দেশনা এবং নিয়ম রয়েছে। কিন্তু সবাই এই নিয়ম মানছেন না।

বিষয়:আইএসএস ইফতারি ইরাক মসুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…