চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইপিএলের শিরোপা দৌড়ে লিভারপুল, রোমাঞ্চিত ক্লপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ১৭, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

‘শিরোপা জয়ের দৌড়ে দল চলে আসায় আমি ভীষণ রোমাঞ্চিত। তবে এতেই সব পাল্টে যাচ্ছে না। আমাদের শুধু এগিয়ে যেতে হবে। ফুটবল ম্যাচ জিতে আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, তা সত্যিই উপভোগ করতে চাই। এটা কঠিন। তবে আমরা এটির জন্য উপযুক্ত মানসিকতা ধারণ করি।’

গত বুধবার রাতে আর্সেনালের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান লিভারপুলের কোচ ইয়ূর্গেন ক্লপ।

দীর্ঘ সময় পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি বাকি দলগুলোর ধরাছোঁয়ার বাইরে ছিল। সেই ব্যবধান কমিয়ে এখন লিগ জয়ের আশায় বুক বাঁধছে অলরেডরা। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট ম্যানসিটির। সমান ম্যাচে লিভারপুল ৬৯ পয়েন্ট নিয়ে এখন সিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।

হারের পরও ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে আর্সেনাল। ফলে আগামী মৌসুমে তাদের চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা এখনো টিকে আছে। ২৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি।

এমিরেটস স্টেডিয়ামে হওয়া ম্যাচের প্রথমার্ধে কোনো দল গোলের দেখা পায়নি। ৫৪ মিনিটে থিয়াগোর পাসে বল পেয়ে বাঁ পায়ে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়াগো জোতা। আট মিনিট পর অ্যান্ড্রু রবার্টসনের কাছ থেকে বল নিয়ে দান পায়ের লক্ষ্যভেদে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান ফুটবলার রবের্তো ফিরমিনো।

গানারদের হারানোর পর ম্যাচ প্রসঙ্গে ক্লপ বলেন, ‘আমি প্রথমার্ধে দলকে কঠোর পরিশ্রম করতে দেখেছি। দ্বিতীয়ার্ধে আমরা সেটি আরও উপভোগ করেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালইপিএলইংলিশ প্রিমিয়ার লিগক্লপলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT