চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী আর নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২১
- লিড নিউজ, বিনোদন
A A

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশী আর নেই। বুধবার (৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা তিনি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে জানান বর্ষীয়ান শিল্পী ফকির আলমগীর। তিনি জানান, ইন্দ্রমোহন  করোনায় আক্রান্ত হয়ে গত ৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয় তাকে।

ফকির আলমগীর বলেন, ইন্দ্রমোহন রাজবংশী আমার বন্ধু। তার মৃত্যুতে খুব ঘনিষ্ট একজনকে হারালাম। বুধবার বিকেলে রাজারবাগ মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

Banglabid

কিছুটা ক্ষোভ প্রকাশ করে ফকির আলমগীর জানান, ক’দিন আগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আরেক শিল্পী নমিতা ঘোষ মারা গেলেন, সরকার আনুষ্ঠানিক শোক জানালো। কিন্তু এমন কণ্ঠযোদ্ধার জন্য সংস্কৃতি অঙ্গনের কি কিছুই করার ছিলো না?

ইন্দ্রমোহনের মৃত্যুতে এই শিল্পী প্রশ্ন রেখে বলেন, ইন্দ্রমোহন বাংলার অসাধারণ একজন শিল্পী। তিনি অসংখ্য লোক গান গেয়েছেন। সেই সাথে একজন মুক্তিযোদ্ধা। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী। অথচ তার অসুস্থ হওয়ার পর কি রাষ্ট্র কিংবা সংস্কৃতি অঙ্গন নূন্যতম মূল্যায়ণ করেছে? করেনি, তাকে বরং ছুটতে হয়েছে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে। এমন শিল্পীর শেষযাত্রায় এগুলো খুব আফসোসের।

ফকির আলমগীর জানান, ইন্দ্রমোহন রাজবংশী মৃত্যুকালে রেখে গেছেন স্ত্রী দীপ্তি রাজবংশী। যিনি এখন শয্যাশায়ী। তার শারীরিক অবস্থাও ভালো না। তাদের একমাত্র পুত্র দীপঙ্কর রাজবংশী থাকেন অস্ট্রেলিয়া ও মেয়ে সংগীতা রাজবংশী থাকেন জাপানে। তারা নিজেরাও লোকগানের সাথে যুক্ত।

Reneta

ভাওয়াইয়া, ভাটিয়ালী, জারি, সারি, মুর্শিদি গান গেয়ে ইন্দ্রমোহন মুগ্ধতা ছড়িয়েছেন গ্রাম-বাংলায়। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান গেয়ে নিজেকে রবীন্দ্রসংগীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

তিনি ২০১৮ সালে সংগীত বিভাগে একুশে পদক লাভ করেন।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দ্রমোহন রাজবংশীকরোনাভাইরাসগানজারিনমিতা ঘোষফকির আলমগীরভাওয়াইয়ালিড বিনোদনসারিস্বাধীন বাংলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT