চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি: নিরুপায় হয়ে মৃতদের গণকবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০২ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৮
আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি

ইন্দোনেশিয়ায় শুক্রবারের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে নিহতদের গণকবরে দাফন শুরু করেছে স্বেচ্ছাসেবক দল।

কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুসারে সিএনএন জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত নিহতের সংখ্যা কমপক্ষে এক হাজার ২৩৪ জন। ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী তীব্র সুনামিতে সুলাওয়েসি দ্বীপের পূর্বাঞ্চল পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।

এই অবস্থায় এত বেশি সংখ্যক মৃতদেহ সৎকারে নিরুপায় হয়ে গণকবরের সিদ্ধান্ত নেয়া হয়।

উদ্ধারকারীরা এখনো বেশি কিছু প্রত্যন্ত এলাকায় পৌঁছাতে পারেনি। তাই আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও অনেক বাড়বে।

বিবিসি জানায়, ভূমিকম্প ও সুনামি আক্রান্ত বিভিন্ন এলাকায় ধ্বংসস্তুপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে। কিন্তু ভারী সরঞ্জামের অভাবে ধসে পড়া বড় বড় ভবনের ভেতর থেকে জীবিতদের বের করার চেষ্টা ব্যাহত হচ্ছে।ইন্দোনেশিয়া-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি

পালু শহরের শুধু একটি হোটেলের ধ্বংসস্তুপের নিচেই অন্তত অর্ধশত মানুষ চাপা পড়ে আছে বলে আশঙ্কা উদ্ধারকারীদের।

Reneta

পালুর দক্ষিণে সিগিতে একটি ধসে পড়া চার্চে মাটি আর ধ্বংসাবশেষের ভেতরে ৩৪টি শিশুর মরদেহ পাওয়া গেছে। তারা একটি ‘বাইবেল ক্যাম্পে’ অংশ নিতে সেখানে গিয়েছিল বলে জানান ইন্দোনেশিয়া রেড ক্রস মুখপাত্র আউলিয়া আরিয়ানি।

শুক্রবার স্থানীয় সময় বিকেল থেকে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের কেন্দ্রে অবস্থিত ডংগালা এলাকায় পর পর বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে সন্ধ্যা ৬টা ২ মিনিটে আঘাত করা ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৭.৫ মাত্রার।ইন্দোনেশিয়া-ইন্দোনেশিয়ায় ভূমিকম্প-সুনামি

এর কিছুক্ষণের মধ্যেই দেশটিতে আঘাত হানে প্রলয়ঙ্করী এক সুনামি। ভূমিকম্পের পরপরই ওই এলাকায় সুনামি সতর্কতা জারি করে ইন্দোনেশিয়ার ভূ-তাত্ত্বিক সংস্থা। কিন্তু এক ঘণ্টার মধ্যেই সেই সতর্কতা তুলে নেয়া হয়। আর ওই সময় আঘাত করে তীব্র জলোচ্ছ্বাস।

জলোচ্ছ্বাসের বিশাল ঢেউয়ের তোড়ে খড়কুটোর মতো ভেসে যায় পালু শহর ও এর আশপাশের উপকূলীয় পুরো এলাকার ভবন, স্থাপনা। ০.৫ মিটার থেকে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু পানির দেয়াল খেলনা গাড়ির মতো ছুড়ে ফেলে দেয় ভারী ভারী যানবাহনকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াইন্দোনেশিয়া-ভূমিকম্পলিড নিউজসুনামি
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৬-২৭ বাজেট জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে: চিফ হুইপ

জুলাই ২, ২০২৬

নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি উচ্চগতির পেট্রোল বোট

জুলাই ২, ২০২৬

চ্যানেল আই বিশ্বকাপ ফেস্ট: শুক্রবার গড়াবে তিন দলের লড়াই

জুলাই ২, ২০২৬

শাস্তি পাননি মেসি, বলোগানের লাল কার্ড সঠিক?

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT