চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের ভয়েস রেকর্ডার উদ্ধার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১২ অপরাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়া-বিধ্বস্ত উড়োজাহাজ-ভয়েস রেকর্ডার

ইন্দোনেশিয়ার জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের উড়োজাহাজটির ব্ল্যাকবক্সের ভয়েস রেকর্ডারটি উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইট জেটি-৬১০ গত ২৯ অক্টোবর স্থানীয় সময় ভোর ৬টা ২০ মিনিটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের ১৩ মিনিট পরই গ্রাউন্ড কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।

শেষ যোগাযোগের সময় সমুদ্রের ওপর দিয়ে ১৮৯ জন আরোহী নিয়ে যাচ্ছিল উড়োজাহাজটি।

মাত্র এক ঘণ্টা যাত্রার পরই তার পাংকাল পিনাং পৌঁছানোর কথা ছিল। কিন্তু তার আগেই সবাইকে নিয়ে সমুদ্রে বিধ্বস্ত হয় প্লেনটি। আরোহীদের সবাই মারা গেছেন বলে মনে করা হচ্ছে।

তদন্তকারীদের বক্তব্য, উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল।

ইন্দোনেশিয়ার পরিবহন নিরাপত্তা কমিটির (কেএনকেটি) উপপ্রধান হারিয়ো সাতমিকো জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) প্লেনটির ককপিট ভয়েস রেকর্ডার (সিভিআর) উদ্ধার করা সম্ভব হয়েছে।ইন্দোনেশিয়া-বিধ্বস্ত উড়োজাহাজ-ভয়েস রেকর্ডার

Reneta

তবে উড়োজাহাজের ফিউজলাজ বা মূল কাঠামোটি খুঁজে পাওয়া যায়নি।

রেকর্ডারটি সমুদ্র তলদেশে কাদামাটিতে ৮ মিটার গভীরে পাওয়া গেছে বলে রয়টার্সকে জানিয়েছেন নৌবাহিনীর মুখপাত্র আগুং নুগ্রহো। আজকে উদ্ধার সম্ভব হলেও এর থেকে দুর্বল সংকেত গত কয়েকদিন ধরেই তাদের কাছে ধরা পড়ছিল বলে জানান তিনি।

নুগ্রহো আরও জানান, রেকর্ডারটির ওপর স্বাবাবিকভাবেই বেশ কিছু ঘষা খাওয়ার দাগ রয়েছে। তবে জিনিসটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গ্রাউন্ড কন্ট্রোল থেকে জানা গিয়েছিল, পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে উড়োজাহাজ ঘুরিয়ে বিমানবন্দরে ফিরিয়ে আনার অনুমতি চেয়েছিলেন। কিন্তু এর জবাব দেয়ার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপর গত নভেম্বরে ব্ল্যাকবক্সের প্রথম অংশ অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার (এফডিআর) উদ্ধার হয়েছিল জাভা সাগরের তলদেশে উড়োজাহাজের ধ্বংসস্তুপের মধ্য থেকে।ইন্দোনেশিয়া-বিধ্বস্ত উড়োজাহাজ-ভয়েস রেকর্ডার

ওই সময় সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এসব ব্ল্যাকবক্স থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করতে ছয় মাসের মতোও সময় লাগতে পারে।

আশা করা হচ্ছে, সোমবার উদ্ধার হওয়া সিভিআর থেকে ধ্বংস হওয়া আগে দুই পাইলট এবং গ্রাউন্ড কন্ট্রোলের রেকর্ড হওয়া শেষ কথাবার্তা শোনা যাবে এবং সেখান থেকেই তদন্তকারীরা ধাঁধার টুকরোগুলো মিলিয়ে বের করতে সফল হবেন ঠিক কী এবং কেন ঘটেছিল সেদিন।

একদিন আগেই ধরা পড়েছিল ত্রুটি
জাভা সাগরে বিধ্বস্ত লায়ন এয়ারের এই উড়োজাহাজটিতে একদিন আগেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছিল। উড়োজাহাজটির কারিগরি লগ থেকে বিবিসি জানায়, দুর্ঘটনার আগের দিন রোববার আরেকটি ফ্লাইটে বালি থেকে জাকার্তা যাওয়ার সময় ওই উড়োজাহাজে কিছু কারিগরি ত্রুটি দেখা দিয়েছিল।

লগে দেখা যায়, প্লেনের একটি যন্ত্রাংশ সমস্যা করছিল বলে পাইলট ওই সময় প্লেন চালনার দায়িত্ব ফার্স্ট অফিসারের হাতে তুলে দিতে বাধ্য হয়েছিলেন।ইন্দোনেশিয়া-বিধ্বস্ত উড়োজাহাজ-ভয়েস রেকর্ডার

কিন্তু সেই ক্রটি ঠিক না করেই অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইট জেটি-৬১০ গত ২৯ অক্টোবর ভোরে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়ন করে।

এ তথ্য প্রকাশের একদিন পর দেশে সক্রিয় সবগুলো বোয়িং ৭৩৭-ম্যাক্স ৮ মডেলের উড়োজাহাজ পরীক্ষা করে দেখার নির্দেশ দেয় ইন্দোনেশিয়ার সরকার। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দেশটির বাণিজ্যিক এয়ারলাইনগুলোতে থাকা সবগুলো ম্যাক্স ৮ যান পরীক্ষা করে দেখা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্দোনেশিয়াউড়োজাহাজ দুর্ঘটনাউড়োজাহাজ বিধ্বস্তসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT