চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় বন্যায় বহু প্রাণহানি, গৃহহীন হাজারো মানুষ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
জাকার্তায় আকস্মিক বন্যায় প্রাণহানি

নতুন বছরের আগের দিন থেকে ইন্দোনেশিয়ার জাকার্তা ও আশপাশের শহরগুলোতে তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ৩০ হাজারেরও বেশি মানুষ।

বিবিসি জানায়, স্থানীয় সময় ৩১ ডিসেম্বর বিকেল থেকে জাকার্তা এবং আশেপাশের শহরগুলোতে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয়। দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা জানিয়েছে, জাকার্তার আশপাশের অন্তত ৯০টি এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি পূর্ব জাকার্তায় অবস্থিত একটি বিমানবন্দর থেকে মাত্র ২৪ ঘণ্টায় ৩৭৭ মিলিমিটার বৃষ্টিপাত পরিমাপ করেছে, যা দেশটিতে অন্তত ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত রেকর্ডে একদিনে বৃষ্টিপাতের হিসাবে সর্বোচ্চ। ওই বছরই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল।

বৃষ্টিপাতের এই পরিমাণের বিষয়ে বিএমকেজি’র দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘এই বৃষ্টি কোনো সাধারণ বৃষ্টি নয়।’জাকার্তায় আকস্মিক বন্যায় প্রাণহানি

সংস্থাটি জানিয়েছে, বৃষ্টির এই তীব্রতার পেছনে বেশ কিছু কারণ রয়েছে, যার মধ্যে আছে আসন্ন বর্ষাকালের প্রভাব থেকে শুরু করে জাভা দ্বীপের ওপর বাতাসে জলীয় বাষ্প অনেক বেশি থাকার ফলে মেঘের গঠনে পরিবর্তন।

হঠাৎ বন্যায় বেশিরভাগই হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিদ্যুৎস্পৃষ্টে এক কিশোরের মৃত্যুর পর রাজধানী জাকার্তা ও আশেপাশে বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।জাকার্তায় আকস্মিক বন্যায় প্রাণহানি

Reneta

জাকার্তার গভর্নর আনিস বাসউইদান জানিয়েছেন, বন্যার কারণে বুধবার বিকেল পর্যন্ত কমপক্ষে ২০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে হয়েছে। বন্ধ রয়েছে দেশটির অভ্যন্তরীণ বিমান চলাচল।

ভারীবৃষ্টি আগামী রোববার পর্যন্ত চলতে পারে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া অফিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকস্মিক বন্যাইন্দোনেশিয়াইন্দোনেশিয়া-আকস্মিক বন্যাবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনার বেঞ্চের খেলোয়াড়ও ম্যাচের মোড় ঘোরাতে পারেন’

জুলাই ১২, ২০২৬

চাপ নিয়ে ম্যাচ জেতা আর্জেন্টিনার ডিএনএতে: স্কালোনি

জুলাই ১২, ২০২৬

চতুর্থবারের মতো ইংল্যান্ড সেমিফাইনালে

জুলাই ১২, ২০২৬

‘অনেকেই ঠাট্টা করে আর্জেন্টিনাকে বলতো আরজেতেনা’

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপে প্রথমবার ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়মে লাল কার্ড, কী এই আইন

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT